শ্রীলঙ্কায় জলে-পাহাড়ে মিম
এবারের ঈদের ছুটিতে শ্রীলঙ্কায় ঘুরেছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সেখানেঘুরে বেড়ানোর বেশ কিছু ছবি ফেইসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী।
ছবিগুলো একনজরে দেখে নেওয়া যাক।
Published : 17 Jun 2025, 07:21 PM
ছবিগুলো একনজরে দেখে নেওয়া যাক।
এর আগে মিম গিয়েছিলেন দ্বীপদেশটির সমুদ্রসৈকতে। এছাড়া দেশটির পাহাড়ি এলাকা জলপ্রপাত আর চা বাগানে ঘুরে বেড়ানোর ছবিও পোস্ট করেছিলেন তিনি।
২০০৮ সালে হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ দিয়ে সিনেমায় আসেন মিম। এরপর ঢাকা ও কলকাতায় 'আমার প্রাণের প্রিয়া', 'পদ্ম পাতার জল', 'ব্ল্যাক', 'দুলাভাই জিন্দাবাদ', 'সুলতান', 'আমি নেতা হব', 'সাপ লুডু'সহ আরো কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি।
২০২২ সালের মুক্তি পাওয়া ‘পারণ’ সিনেমা করে আলোচনায় আসেন মিম। এরপর অভিনেত্রীকে দেখা গেছে রায়হান রাফীর 'দামাল' সিনেমায়।