০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

‘আলী’: পুরো সিনেমায় ইশারা ভাষায় কথা বলেছেন ইরফান সাজ্জাদ

‘আলী’ আসছে ১৮ জুলাই।

‘আলী’: পুরো সিনেমায় ইশারা ভাষায় কথা বলেছেন ইরফান সাজ্জাদ
'আলী' সিনেমার পোস্টার। ছবি: নির্মাতার ফেইসবুক থেকে নেওয়া।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2025, 08:35 PM

Updated : 26 Aug 2026, 01:22 PM

অটিজমে আক্রান্ত এক তরুণের জীবন এগিয়ে নেওয়ার সংগ্রামের গল্প নিয়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমা 'আলী'। 

কোরবানির ঈদে সিনেমাটির মুক্তির ঘোষণা থাকলেও শেষ মুহূর্তে এসে পিছিয়ে যায়।

'আলী' পরিচালনা করেছন বিপ্লব হায়দার। 

গ্লিটজকে তিনি বলেন, ‘আলী’ আসছে ১৮ জুলাই। 

“সিনেমার গল্পটা অন্যরকম। এমন গল্প দর্শকের সামনে আনতে পেরে আনন্দিত”, বলেন বিপ্লব হায়দার।

কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। পর্দায় তিনি এক বাকপ্রতিবন্ধী তরুণ আলীর চরিত্রে অভিনয় করেছেন, যিনি অটিজমেও আক্রান্ত।

চিত্রনাট্যে আলীর সঙ্গে তার বোনের ভালো সম্পর্ক, পারিবারিক টানাপোড়েন ও আত্মপ্রতিষ্ঠার সংগ্রাম তুলা হয়েছে।

আলী চরিত্র নিয়ে সাজ্জাদ বলেন, “পুরো সিনেমায় সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলেছি। শুটিংয়ের চার মাস আগে থেকেই সব কাজ বন্ধ রেখে চরিত্রের প্রস্তুতি নিয়েছি। শুধু ভাষা নয়, যারা অটিজম নিয়ে কাজ করেন, তাদের সঙ্গেও সময় কাটিয়েছি।”

'আলী' চরিত্রটি দর্শকের মনে ‘দাগ কাটবে’ এমনই প্রত্যাশা এই অভিনেতার।

সিনেমার বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, কাজী হায়াৎ, মিশা সওদাগরসহ অনেকে। 

এর আগে নির্মাতা বিপ্লব হায়দার ও ইরফান সাজ্জাদ জুটির 'ভয়াল' নামের এক সিনেমা মুক্তি পেয়েছিল ২০২৩ সালে।