Published : 13 Jul 2026, 10:57 AM
মাতৃত্বের নতুন নতুন ঘটনা ও মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন দক্ষিণী অভিনেত্রী সমান্থা রুথ প্রভু।
এনডিটিভি লিখেছে, নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে গর্ভাবস্থায় অনিদ্রার অভিজ্ঞতার কথা জানিয়ে আরও এক বার আলোচনায় এসেছেন নায়িকা।
জিমে যাওয়ার পথে তোলা সেই ছবিতে তাকে দেখা যায় রোদ চশমায় এবং আরামদায়ক টি-শার্টে।
ছবির সঙ্গে অভিনেত্রী লিখেছেন, “অনিদ্রা তো খুব মজার, কিন্তু তার পরেও আমরা জিমে যাচ্ছি”।
অর্থাৎ, ঘুম না হওয়ার সমস্যার মাঝেও শারীরচর্চা থেকে বিরতি নিতে রাজি নন তিনি।
অভিনেত্রীর এই পোস্টে তার অনুরাগীরা শুভেচ্ছা জানানোর পাশাপাশি গর্ভাবস্থার বাস্তব অভিজ্ঞতা তুলে ধরার জন্য তার প্রশংসাও করেছেন।
কদিন আগে সমান্থা জানিয়েছিলে, হাতের কাজ শেষ করার পর তিনি মাতৃত্বকালীন বিরতি নেবেন। পরে নতুন কোনো সিনেমা নিয়ে দর্শকদের সামনে ফিরবেন তিনি।
গত বছরের ১ ডিসেম্বর ‘ফ্যামিলি ম্যান’ পরিচালক রাজ নিদিমরুকে বিয়ে করেন সামান্থা। সামান্থা–রাজের পরিচয় হয় জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর কাজের সময়। পরে বিভিন্ন অনুষ্ঠানে তাদেরকে একসঙ্গে দেখা যাওয়ায় দুজনের সম্পর্ক নিয়ে গুঞ্জন বাড়তে থাকে।
দুজন ফের একসঙ্গে কাজ করেছেন ‘মা ইনতি বানগারাম’ সিনেমায়; পরিচালনা করেছেন নন্দিনী রেড্ডি।
সামান্থা এর আগে দক্ষিণি অভিনেতা নাগা চৈতন্যকে বিয়ে করেছিলেন। তাদের সেই সংসার টিকেছির চার বছর।
২০২২ সালের অক্টোবরে সামান্থা সোশাল মিডিয়ায় জানিয়েছিরেন তিনি মায়োসাইটিস নামের রোগে আক্রান্ত হয়েছেন। তখন তিনি লিখেছিলেন, রোগটি দ্রুত নিয়ন্ত্রণে আসবে বলে আশা করলেও সুস্থ হতে প্রত্যাশার চেয়ে বেশি সময় লাগছে।
এই রোগের সঙ্গে কয়েক বছর ধরে লড়াই করেন সামন্থা । সে সময় হাতে কোনো কাজও নেননি। পরে সুস্থ হয়ে কাজে ফিরেছেন তিনি।