১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শাকিবের 'রকস্টার' এবার যাচ্ছে বিদেশে

আগামী ৫ জুন থেকে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশের ৪১টি প্রেক্ষাগৃহে দেখা যাবে রকস্টার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2026, 01:59 PM

Updated : 11 Sep 2026, 03:20 PM

কোরবানির ঈদে মুক্তি পাওয়া ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের 'রকস্টার' সিনেমা এবার মুক্তি পাচ্ছে দেশের বাইরের প্রেক্ষাগৃহে। 

আগামী ৫ জুন থেকে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশের ৪১টি প্রেক্ষাগৃহে দেখা যাবে রকস্টার।

বিদেশের মাটিতে পরিবেশনার দায়িত্বে আছে স্বপ্ন স্কয়ারক্রো। প্রতিষ্ঠানটির কর্ণধার সজীব সপ্তক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, প্রথম সপ্তাহে কানাডার সাতটি, যুক্তরাষ্ট্রের ৩০টি ও যুক্তরাজ্যের চারটি থিয়েটারে চলবে রকস্টার।

রোমান্টিক মিউজিক্যাল ড্রামা 'রকস্টার' সিনেমা পরিচালনা করেছেন আজমান রুশো; চিত্রনাট্য করেছেন নুসরাত মাটি। সংলাপ লিখেছেন আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া।

সিনেমার চিত্রনাট্যে দেখাবে, তারকাখ্যাতির চাপ, ভালোবাসা, একাকিত্ব আর সম্পর্কের জটিল সমীকরণ মিলিয়ে এই রকস্টারের উত্থান-পতনের গল্পই বলবে সিনেমাটি।

'রকস্টার' এ শাকিব খানের বিপরীতে প্রধান চরিত্রে রয়েছেন সাবিলা নূর। পাশাপাশি রয়েছেন তানজিয়া জামান মিথিলা ও সুনিধি নায়েক।

 এই তিন নারীকেই ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা গেছে। তাদের ঘিরে রকস্টারের জীবনে কী ঘটতে যাচ্ছে সেটিই দেখাচ্ছে সিনেমাটি।

ঈদে একক প্রেক্ষাগৃহ ও মাল্টিপ্লেক্স মিলে দেশের ১০৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘রকস্টার’।