১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রিয়ানার বাড়ি লক্ষ্য করে গুলি, নারী আটক

গুলির ঘটনার সময় রিয়ানা বাসভবনেই ছিলেন। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রিয়ানার বাড়ি লক্ষ্য করে গুলি, নারী আটক
রিয়ানা। ছবি: পিপল

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2026, 11:21 PM

Updated : 26 Aug 2026, 03:07 PM

মার্কিন পপ তারকা রিয়ানার বাড়ি লক্ষ্য গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। একটি গুলি তার বাসভবনের দেয়ালও ভেদ করেছে।  

গুলি ছোড়ার অভিযোগে পুলিশ এক নারীকে আটক করেছে। 

লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের (এলএপিডি) একজন প্রতিনিধি পিপলকে বলেছেন, রোববার স্থানীয় সময় ১টা ১৫ মিনিটের দিকে ক্যালিফের বেভারলি হিলসে গায়িকার বাসভবন লক্ষ্য কয়েকটি গুলি ছোড়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। 

ঘটনার পর সন্দেহভাজন একজনকে আটক করে হেফাজতে নেওয়ার পাশাপাশি একটি আগ্নোয়াস্ত্র জব্দ করার কথা জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা। 

গুলির ঘটনায় কেউ আহত হয়নি জানিয়ে তিনি বলেন, “এলএপিডির রবারি হোমিসাইড ডিভিশনের তদন্তাধীন আছে।”

বন্দুক হামলার ঘটনায় ৩০ বছর বয়সি এক নারীকে আটকের খবর প্রথম প্রকাশ করে ল্যর অ্যাঞ্জেলেস টাইমস। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি।  

গুলির খবর পেয়ে রিয়ানার বাড়িতে যায় পুলিশ। ছবি: পিপল

গুলির খবর পেয়ে রিয়ানার বাড়িতে যায় পুলিশ

একটি সূত্র পিপলকে জানিয়েছে, ওই বাসভবনে ৩৮ বছর বয়সি গায়িকা রিয়ানা তার সঙ্গী র‌্যাপার আসাপ রকি ও তাদের তিন সন্তানকে নিয়ে বসবাস করেন। 

গুলির ঘটনার সময় রিয়ানা বাসভবনেই ছিলেন। তবে অন্য কেউ তার সঙ্গে ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। রিয়ানা ঠিক আছেন বলেও জানিয়েছে সূত্রটি। 

লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের মুখপাত্র জনাথন ডি ভেরা টাইমসকে বলেছেন, সন্দেহভাজন নারী গাড়ি ভেতর থেকে রিয়ানার বাসভবন লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়েন।  

এলএপিডির বেতারযন্ত্রে বন্দুক হামলার যে খবর আসে, তাতে শোনা যায়, রাস্তায় একটি সাদা টেসলা গাড়ির ভেতর থেকে বাসভবন লক্ষ্য করে কমপক্ষে ১০টি গুলি ছোড়া হয়েছে। টেসলা গাড়িটি পরে কোল্ডওয়াটার ক্যানিয়ন ড্রাইভ ধরে দক্ষিণ দিকে পালিয়ে যায়।   

এ ঘটনায় রিয়ানার প্রতিনিধিদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানতে পারেনি পিপল।