২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

স্কুল পোশাকে কক্সবাজারে কী করছেন তারা?

আহসান হাবিব নাসিম, রওনক হাসান, সাজু খাদেম, নাজনীন হাসান চুমকি রয়েছেন এই দলে।

স্কুল পোশাকে কক্সবাজারে কী করছেন তারা?

আজ আমাদের ছুটি নাটকের অভিনয়শিল্পীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2023, 10:10 AM

Updated : 18 Mar 2023, 03:37 PM

স্কুল ড্রেস পরে কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরে বেড়াচ্ছেন দেশের টেলিভিশন নাটকের বেশ কয়েকজন অভিনয়শিল্পী। সোশাল মিডিয়ায় সেই ছবি দেখে অনেকের কৌতূহল, কেন তারা স্কুল পোশাকে কক্সবাজারে?

দুই দিন আগে আহসান হাবিব নাসিম, রওনক হাসান, সাজু খাদেম, নাজনীন হাসান চুমকিসহ তারকারা যখন বাসে উঠে একসঙ্গে ছবি শেয়ার করেছিলেন এবং ফেইসবুকে পোস্ট লিখেছিলেন, ‘আজ আমাদের ছুটি’; তখন কেউ কেউ ভেবে নিয়েছিলেন হয়তো অভিনয় শিল্পী সংঘের পিকনিকে যাচ্ছেন। কিন্তু কক্সবাজার গিয়ে স্কুল পোশাকে ছবি শেয়ার করার পর কৌতূহল বেড়ে যায়।

Image

আজ আমাদের ছুটি নাটকে সাজু খাদেম ও নাজনীন হাসান চুমকি অভিনয় করেছেন

এবার সেই জট খুললেন অভিনেত্রী নাজনীন হাসান চুমকি। কক্সবাজার থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমরা মূলত একটা টেলিভিশন নাটকে অভিনয়ের জন্য কক্সবাজার এসেছি।”

‘আজ আমাদের ছুটি’ নামক ঈদুল ফিতরের একটি নাটকে অভিনয় করছেন অভিনয় শিল্পী সংঘের কার্যনির্বাহী পরিষদের সদস্যরা। নাটকটির রচনা ও পরিচালনা করছেন রাজীবুল ইসলাম রাজীব। নাটকটি প্রচারিত হবে চ্যানেল আইয়ে।

Image

আজ আমাদের ছুটি নাটকের অভিনয়শিল্পীরা

নাজনীন হাসান চুমকি অভিনয় শিল্পী সংঘের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। নাজনীন বলেন, “আমরা সবাই আজ আমাদের ছুটি নাটকটিতে অভিনয় করছি একটা মানবিক উদ্দেশ্য থেকে। এই নাটক হতে প্রাপ্ত সকলের শিল্পী সম্মানী অভিনয় শিল্পী কল্যাণ তহবিলে প্রদান করা হবে।”

নাটকটিতে অভিনয় করছেন- আহসান হাবীব নাসিম, ইকবাল বাবু, রওনক হাসান, নাজনীন হাসান চুমকী, জামিল হোসেন, সাজু খাদেম, নূরে আলম নয়ন, শেখ মেরাজুল ইসলাম, রাশেদ মামুন অপু, উর্মিলা শ্রাবন্তী কর, প্রাণ রায়, সুজাত শিমুল, সূচনা সিকদার, মাজনুন মিজান, তানভীর মাসুদ ও রতন সিদ্দিকী।