১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঈদে আসছে ‘একটি পারিবারিক গল্পের খসড়া’

ঈদের আগের দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হবে নাটকটি।

ঈদে আসছে ‘একটি পারিবারিক গল্পের খসড়া’
‘একটি পারিবারিক গল্পের খসড়া’ নাটকের অভিনয়শিল্পীরা। ছবি: চ্যানেল আইয়ের সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2025, 11:01 AM

Updated : 26 Aug 2026, 12:51 PM

শাশুড়ি-পুত্রবধূর অম্ল মধুর সম্পর্কের নানা ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ‘একটি পারিবারিক গল্পের খসড়া’ নামের নাটক।

নাটকটি নির্মাণ করেছেন রেজানুর রহমান। টানা ২৫ বছর ধরে চ্যানেল আইতে দুই ঈদের অনুষ্ঠানমালায় ঈদের আগের দিন এই নির্মাতার নাটক প্রচার হয়ে আসছে।

বিজ্ঞপ্তিতে চ্যানেল আই জানিয়েছে, ঈদের আগের দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইয়ে নাটকটি প্রচার হবে।

‘একটি পারিবারিক গল্পের খসড়া’ নাটকের দেখাবে সংসারের গল্প।

পরিবারের শাশুড়ি ও ছেলের বউয়ের মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের পরিণতি একটি সুখী সংসারকে কোথায় নিয়ে দাঁড় করায়, তাই ফুটে উঠেছে নাটকটিতে।

এতে অভিনয় করেছেন দিলারা জামান, মোহাম্মদ বারী, হাফিজুর রহমান সুরুজ, মাহবুবা রেজানুর, রাজিব সালেহীন, মাহফুজা আফনান অপ্সরা, রুনি, দীপান্বিতাসহ অনেকে।