Published : 01 Apr 2026, 06:00 PM
বিরল স্নায়ু রোগে শ্রবণশক্তি হারানোর পর দুবছর ধরে গানের জগত থেকে দূরে আছেন বলিউডের প্লেব্যাক শিল্পী অলকা ইয়াগনিক। ভক্তদের অপেক্ষা কবে গানে ফিরবেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই গায়িকা বলেছেন, তার শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি না হওয়ায় সহসা গানে ফেরা হচ্ছে না।
কলকাতার বাংলা দৈনিক আনন্দবাজার লিখেছে, এক সাক্ষাৎকারে অলকা জানিয়েছেন, তার অসুস্থতা সেভাবে কাটেনি। মাইক্রোফোনের সামনে দাঁড়ানোর মত অবস্থাতেও ফেরেননি।
অলকা বলেন, “গীতিকার ও সুরকারেরা প্রায়ই আমাকে গান গাওয়ার প্রস্তাব দেন। কিন্তু আমি এখন গাইতে পারছি না।”
ভারতের সিনেমার প্লেব্যাকে নিয়মিত মুখ ছিলেন অলকা। সিনেমাপ্রেমীদের তিনি উপহার দিয়েছেন একের পর এক জনপ্রিয় গান। সোনু নিগম, উদিত নারায়ণ ও কুমার সানুর সঙ্গে গাওয়া তার বহু ডুয়েট এখনো শ্রোতাদের মুখে মুখে ফেরে।
২০২৪ সালে হঠাৎ করেই থমকে যায় তার কণ্ঠ। ইনস্টাগ্রামে এক পোস্টে অলকা জানিয়েছেন, বিরল স্নায়ুর সমস্যায় ভুগছেন তিনি, যার ফলে হ্রাস পেয়েছে তার শ্রবণক্ষমতা।
অলকা সে সময় লিখেছিলেন, “কয়েক সপ্তাহ আগে বিমান থেকে নামার সময়ে মনে হয়, আমি কানে কিছুই শুনতে পাচ্ছি না। তার পর চিকিৎসকের পরামর্শ নিয়ে জানতে পারি, ভাইরাসের আক্রমণের কারণে একটি বিরল স্নায়ুর সমস্যায় ভুগছি। এই সমস্যার কারণে আমার শ্রবণশক্তি হ্রাস পেয়েছে। এটা আমার কাছে বড় ধাক্কা। আমি সমস্যাটির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। দয়া করে আপনারা আমার জন্য প্রার্থনা করুন।’’
কদিন আগে গায়ক উদিত নারায়ণও অলকার শারিরীক অবস্থা নিয়ে কথা বলেন সংবাদমাধ্যমের সঙ্গে।
তিনি বলেছিলেন, ‘অলকাজির কানের সমস্যার জন্য গলাতেও প্রভাব পড়েছে।”
মাত্র ছয় বছর বয়সে কলকাতায় আকাশবাণী রেডিওতে গান করেন অলকা। এরপর মাত্র ১০ বছর বয়সে চলে যান মুম্বাইয়ে। ইচ্ছা ছিল গানের ক্যারিয়ার গড়ার। তবে তাকে পরামর্শ দেওয়া হয় যে কণ্ঠ আরও একটু পরিণত হলে চেষ্টা করতে।
১৯৮০ সালে ‘পায়েল কি ঝংকার’ সিনেমায় প্রথম প্লেব্যাক করেন অলকা। তবে ব্যাপক পরিচিতি পান আরও পরে, ১৯৮৮ সালে ‘তেজাব’ সিনেমার ‘এক দো তিন’ গানে প্লেব্যাক করে। এরপর একে একে তিন দশকের বেশি সময় বহু শ্রোতাপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন অলকা।
২৫টি আলাদা আলাদা ভাষায় তার মোট গানের সংখ্যা ২১ হাজারের বেশি। বিবিসির করা সেরা ৪০টি হিন্দি গানের তালিকায় অলকা ইয়াগনিকের গানই আছে ২০টি। ২০২৩ সালের জানুয়ারি মাসে ইউটিউব মিউজিক চার্টস অ্যান্ড ইনসাইটস লিস্টের শীর্ষ গায়িকা হন অলক
আরও পড়ুন-