১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাবা-সন্তানের সম্পর্কের টানাপড়েনের নাটক ‘সিন্দুক’

চ্যানেল আইয়ে মঙ্গলবার রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে নাটকটি।

বাবা-সন্তানের সম্পর্কের টানাপড়েনের নাটক ‘সিন্দুক’
‘সিন্দুক’ নাটকের পোস্টার। ছবি: ভিকি জাহেদের সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2025, 08:32 PM

Updated : 10 Sep 2026, 12:43 PM

পারিবারিক সম্পর্ক, আবেগ ও উত্তরাধিকারের টানাপড়েনের গল্পে পরিচালক ভিকি জাহেদ বানিয়েছেন নাটক ‘সিন্দুক’।

চ্যানেল আইয়ে মঙ্গলবার রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে নাটকটি।

নাটকটি লিখেছেন মনিরুল ইসলাম রুবেল ও ভিকি জাহেদ।

এতে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, খায়রুল বাশার, কেয়া পায়েল, শাহেদ আলী, গোলাম ফারিদা ছন্দা, এ কে আজাদ সেতু এবং তাহমিনা সুলতানা মৌ।

গল্পে দেখা যাবে, ৭০ বছর বয়সী মনসুর উদ্দিন খান একজন তালা ও সিন্দুক নির্মাতা। তিনি এক দুর্ভেদ্য সিন্দুক তৈরি করে তাতে পাসওয়ার্ড দিয়ে ছেলেমেয়েদের সামনে একটি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। তিনি বলেন, তার সন্তানদের মধ্যে যে সিন্দুকের পাসওয়ার্ড ভেঙে গুপ্তধনে পৌঁছাতে পারবে, সিন্দুকের মালিকানা তার।

এই চ্যালেঞ্জ ছিল মনসুরের দেওয়া এক ধরনের মানসিক পরীক্ষা। যেখানে বাবা ও সন্তানের মধ্যকার সম্পর্ক, আস্থা ও বোঝাপড়ার দিকটি উঠে আসে।

ভিকি জাহেদ গ্লিটজকে বলেন, "এটা একটা পারিবারের গল্পের নাটক, এই ধরনের কাজ আমার আগে করা হয়নি, এবারই প্রথম।“

নির্মাতা আশা করছেন তার এই নাটকটি দর্শকের প্রশংসা কুড়াবে।