১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বলিউডে যীশু এবার অক্ষয় কুমার ও সাইফের সঙ্গী

যীশু অক্ষয়ের সঙ্গে এর আগে ‘ভূত বাংলো’ সিনেমাতে অভিনয় করেছেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2025, 08:59 PM

Updated : 26 Aug 2026, 05:16 PM

কলকাতার সিনেমায় জয়জয়কারের পর বলিউডে পা রাখা যীশু সেনগুপ্তের হাতে ধরা দিচ্ছে একের পর এক হিন্দি সিনেমা। 

পরিচালক প্রিয়দর্শনের ‘হ্যায়বান’ সিনেমায় অভিনয় করছেন যীশু। যা মুক্তি পাবে আগামী বছর। যীশুর সহঅভিনেতা হচ্ছেন অক্ষয় কুমার ও সাইফ আরী খানের মত অভিনেতারা।

আনন্দবাজার লিখেছে, সিনেমার বিষয়ে জানতে যীশুকে ফোন করা হলেও তিনি সাড়া দেননি। তবে সিনেমা টিম বলছে, গুরুত্বপূর্ণ চরিত্রে আসছেন যীশু। 

চলতি বছরের অগাস্টে সিনেমার শুটিং শুরু হয়; এরি মধ্যে দৃশ্যধারণের বেশিরভাগ কাজ শেষ হয়ে গিয়েছে। তবে যীশুর অংশের শুটিং শেষ কী না তা জানা যায়নি। 

যীশু অক্ষয়ের সঙ্গে এর আগে ‘ভূত বাংলো’ সিনেমাতে অভিনয় করেছেন।

যীশু ছিলেন বাংলা সিনেমার রোমান্টিক নায়ক। তবে এ বছর কলকাতার ‘খাদান’ সিনেমাতে খল চরিত্র করেছেন তিনি। নামও করেছেন ভিন্ন ধরনের অভিনয় দিয়ে। নায়ক দীপক অধিকারী দেবের সঙ্গে যীশু সমানে টক্কর দিয়েছেন ‘খাদানে’। 

তবে গেল বছর যীশু আলোচনায় আসেন তার স্ত্রী নীলাঞ্জনা সেনগুপ্তর সঙ্গে দাম্পত্যে ফাটল নিয়ে। সে সময় খবর আসেম ডেল ও অভিনেত্রী এবং বর্তমানে প্রযোজক নীলাঞ্জনা তার নাম থেকে স্বামীর পদবী ‘সেনগুপ্ত’ বাদ দিয়েছেন। স্বামীকে ইনস্টাগ্রামে আর অনুসরণও করেন না।