১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

স্টার সিনেপ্লেক্সে ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’

হলিউডের অ্যান হ্যাথাওয়ে ও ইউয়ান ম্যাকগ্রেগর এই সিনেমায় অভিনয় করেছেন।

স্টার সিনেপ্লেক্সে ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’
‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’ সিনেমার পোস্টার। ছবি: স্টার সিনেপ্লেক্সের সৌজন্যে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2026, 12:06 PM

Updated : 11 Sep 2026, 03:50 PM

আন্তর্জাতিক মুক্তির একই দিনে দেশের প্রেক্ষাগৃহেও দেখা যাচ্ছে হলিউডের সায়েন্স ফিকশন ও সারভাইভাল থ্রিলার সিনেমা ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’।

শুক্রবার থেকে স্টার সিনেপ্লেক্সে চলছে সিনেমাটি। 

বিজ্ঞপ্তিতে স্টার সিনেপ্লেক্স জানিয়েছে, আন্তর্জাতিক সূচির সঙ্গেই সিনেমাটি বাংলাদেশের দর্শকদের সামনে আনা হয়েছে। শুক্রবার থেকে মাল্টিপ্লেক্সটির সব গুলো শাখায় 'দ্য এন্ড অব ওক স্ট্রিট’ দেখা যাবে।

ডেভিড রবার্ট মিশেল পরিচালিত এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন হলিউড তারকা অ্যান হ্যাথাওয়ে ও ইউয়ান ম্যাকগ্রেগর। আরও রয়েছেন মেইসি স্টেলা ও ক্রিশ্চিয়ান কনভেরি।

সিনেমার গল্প গড়ে উঠেছে প্ল্যাট পরিবারকে ঘিরে, যারা আশির দশকের একটি শান্ত শহরতলীতে বসবাস করে। হঠাৎ এক রহস্যময় মহাজাগতিক ঘটনায় তাদের পুরো এলাকা 'ওক স্ট্রিট' স্বাভাবিক পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে রাস্তার শেষ প্রান্ত গিয়ে ঠেকে এক বিশাল খাদে।

আর চারপাশে দেখা মেলে ডাইনোসর ভর্তি অচেনা এক প্রাগৈতিহাসিক জঙ্গলের। এমন ভয়ংকর পরিস্থিতিতে সন্তানদের রক্ষা করা ও খাবার জোগাড় করে টিকে থাকার লড়াইয়ে নামে পরিবারটি।

 ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’ সিনেমার পোস্টার। ছবি: স্টার সিনেপ্লেক্সের সৌজন্যে।

‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’ সিনেমার পোস্টার

তবে ওক স্ট্রিট কীভাবে ভিন্ন জগতে পৌঁছে গেল বা  পরিবারটি আবার নিজেদের জগতে ফিরতে পারবে কি না—সে সব গল্পই দেখা যাবে সিনেমায়।  

পরিচালক ডেভিড মিশেল জানিয়েছেন, তার শৈশবের শহরতলীর অভিজ্ঞতা থেকেই এই সিনেমার ধারণা এসেছে।

তিনি বলেন, "ছোটবেলায় মিশিগানে নিজের এলাকায় হাঁটার সময় রাস্তা বা গলিগুলোকে অন্য জগতের মত মনে হত। সেই অনুভূতিটাই পর্দায় এনেছি। সাধারণ একটি পারিবারিক পরিবেশে হঠাৎ ভয়ংকর কিছু ঢুকে পড়লে কেমন হয়, সেটাই দেখানোর চেষ্টা করেছি।"

সিনেমায় অ্যান হ্যাথাওয়ের পারফরম্যান্সের প্রশংসাও করেন পরিচালক। তার ভাষ্য, পারিবারিক নাটকীয়তার পাশাপাশি ভয় ও বিপদের দৃশ্যগুলোতে হ্যাথাওয়ে অসাধারণ অভিনয় করেছেন।