১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বড়লোক হবেন কীভাবে, বঙ্গ দেখাবে ‘শর্টকাটে’

বৃহস্পতিবার থেকে দেখা যাবে ‘শর্টকাট’।

বড়লোক হবেন কীভাবে, বঙ্গ দেখাবে ‘শর্টকাটে’
‘শর্টকাট’ নাটকের পোস্টার। ছবি: বঙ্গের সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2025, 10:37 AM

Updated : 26 Aug 2026, 02:34 PM

ধনী হওয়ার সব থেকে সহজ উপায় কী, গুপ্তধন খুঁজে বের করা নাকি পরিশ্রম করা? ওয়েব ড্রামা ‘শর্টকাট’ বলবে এই প্রশ্নের উত্তর।

মাজিদুল ইসলাম পরিচালিত এই নাটক দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে। 

বিজ্ঞপ্তিতে বঙ্গ জানিয়েছে, ‘শর্টকাট’ নাটকে প্রথমবারের মত জুটি বেঁধেছেন শিমুল শর্মা ও লামিমা লাম। বৃহস্পতিবার থেকে বঙ্গতে দেখা যাবে ড্রামাটি। 

নাটকের চিত্রনাট্যে দেখা যাবে, মুরাদপুর গ্রামের মামুনের দাদা গুপ্তধন খুঁজতে গিয়ে আর ফেরেননি। দাদার মতই মামুনেরও স্বপ্ন 'শর্টকাটে' বড়লোক হওয়ার। এ নিয়ে প্রেমিকা লায়লার সাথে তার দ্বন্দ্ব চরমে পোঁছে যায়। মামুন কি গুপ্তধন খুঁজে পাবে, নাকি তার ভাগ্যে অন্য কিছুই লেখা আছে? সেই রহস্য নিয়েই 'শর্টকাট' গল্প এগিয়ে যাবে। 

পরিচালক মাজিদুল ইসলাম বলেন, “শর্টকাট আমাদের সমাজের একটা প্রতিচ্ছবি। সবাই আজকাল দ্রুত সাফল্য পেতে চায়, কিন্তু পরিশ্রমের মূল্য কেউ দিতে চায় না। আমরা এই সিরিয়াস বিষয়টিকেই হাস্যরসের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। কমেডি ও সাসপেন্সের মোড়কে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি, দর্শকদের গল্পটি ভালো লাগবে।”

নাটকটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন শিমুল শর্মা নিজেই। এতে মামুন ও লায়লা চরিত্রে শিমুল শর্মা ও লামিমা লাম ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আব্দুল্লাহ রানা, ইশতিয়াক আহমেদ রুমেল, সামিউল হক ভূইয়া, শাহাদত শিশিরসহ আরও অনেকে।