১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মা হলেন পরীমনি

‘আলহামদুলিল্লাহ … ইটস আ বেবি বয়,” লিখেছেন শরিফুল রাজ।

মা হলেন পরীমনি

বাবা-মা হলেন পরীমনি ও শরিফুল রাজ।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2022, 07:48 PM

Updated : 10 Aug 2022, 09:03 PM

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত জুটি পরীমনি ও শরিফুল রাজ বাবা-মা হয়েছেন।

বুধবার সন্ধ্যায় ঢাকার এভার কেয়ার হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন পরীমনি।

মা ও নবজাতক সুস্থ আছেন বলে জানিয়েছেন এভার কেয়ার হাসপাতালের ডিউটি ম্যানেজার অভিজিৎ রায়।

তিনি বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকমকে বলেন, “কিছুক্ষণ আগে তার একটি পূত্র সন্তান হয়েছে।”

এর পর রাজ এক ফেইসবুক পোস্টে লেখেন, “আলহামদুলিল্লাহ … ইটস আ বেবি বয়।”

Image

বাবা হওয়ার খবর জানিয়ে শরিফুল রাজের পোস্ট

পরীমনি আগেই ঠিক করে রেখেছিলেন মেয়ে হলে নাম রাখবেন রানী, আর ছেলে নাম রাখবেন রাজ্য।

গত বছর গিয়াস উদ্দিন সেলিম নির্মিত গুণিন সিনেমার শুটিং করতে গিয়ে শরিফুল রাজ ও পরীমনির পরিচয় প্রণয়ে গড়ায়।

পুরানো খবর:

হ্যাঁ, মা হচ্ছি আমি: পরীমনি

পুরানো খবর:

পরীমনি: নাটকীয় উত্থানের পর...