১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কথা আবৃত্তি চর্চা কেন্দ্রের নতুন কমিটি

নতুন কমিটি সংগঠনের দায়িত্বে থাকবে আগামী দুই বছরের জন্য।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2024, 04:34 PM

Updated : 26 Aug 2026, 10:49 AM

একুশে পদক পাওয়া আবৃত্তিশিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়কে সভাপতি এবং আশরাফুল হাসানকে সাধারণ সম্পাদক করে নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে আবৃত্তিচর্চার সংগঠন 'কথা আবৃত্তি চর্চা কেন্দ্র'।

নবগঠিত কমিটির নির্বাহী সদস্য শাহজাদা সম্রাট অর্ণব জানিয়েছেন বুধবার বিশ্বসাহিত্য কেন্দ্রে দ্বি-বার্ষিক অধিবেশনের মাধ্যমে নতুন এই কমিটি ঘোষণা করা হয়। 

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "২০২৪-২৬ মেয়াদে দুই বছর এই কমিটি সংগঠন পরিচালনা করবে।"

১৯৮৫ সালের ২২ জুলাই যাত্রা শুরু করে কথা আবৃত্তিচর্চা কেন্দ্র। ওই সময়ের তরুণ প্রজন্মকে সুস্থ সংস্কৃতি চর্চায় সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে 'কথা' পথ চলা শুরু করেছিল বলে ভাষ্য সম্রাটের।

নবগঠিত কমিটিতে সহ সভাপতি হিসেবে আছেন শহীদুল ইসলাম নাজু ও ভিনসেন্ট তিতাস রোজারিও।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন রানা আহমেদ, অনুষ্ঠান সম্পাদক কাজী বুশরা আহমেদ তিথি, প্রশিক্ষণ সম্পাদক হুর এ জান্নাত, অর্থ সম্পাদক এনায়েত হোসেন এবং দপ্তর ও প্রচার সম্পাদকের দায়িত্বে এসেছেন কাজী সামিউল আজিজ।

এছাড়া নির্বাহী সদস‍্য হয়েছেন এনামুল হক বাবু, সোহরাব হোসেন তালুকদার, আবদুর রহমান, মাহমুদুল হাসান, চিত্রা রোজারিও, শাহজাদা সম্রাট অর্নব, শহীদুল ইসলাম রাজু ও ফৌজিয়া অনু।