১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

যে মৃত্যু নাড়িয়ে দিল টালিগঞ্জকে

কলকাতা শহরের বিজয়গড় কলোনি থেকে কেওড়াতলা মহাশ্মশান, সবখানেই ছিল অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে শেষবারের মত এক নজর দেখার অপেক্ষা। যে অপেক্ষায় তার স্বজন, সহকর্মী, বন্ধুদের কেউ অঝোরে কেঁদেছেন, কেউ বা ভাষা হারিয়েছিলেন শোকে। শুটিংয়ের কাজে পশ্চিমবঙ্গের দিঘাসংলগ্ন তালসারি সমুদ্রসৈকতে গিয়ে পানিতে ডুবে রোববার মারা যান রাহুল। সোমবার তার শেষকৃত্যানুষ্ঠান হয়েছে কেওড়াতলা শ্মশানে। সেই বিকেলে কলকাতার নাটক-সিনেমা ইন্ডাস্ট্রির নানা বয়সের শিল্পীরা যে যার কাজ ফেলে ছুটে আসেন রাহুলের জন্য। ছিলেন সব্যসাচী চক্রবর্তী ও তার স্ত্রী মিঠু চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চূর্ণী গঙ্গোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, আবীর চট্টোপাধ্যায় থেকে শুরু করে আরও অনেক শিল্পী।

যে মৃত্যু নাড়িয়ে দিল টালিগঞ্জকে
আবীর চট্টোপাধ্যায়ের ভাষ্য, রাহুল কেবল তার সহকর্মী ছিলেন না, ছিলেন ‘ভাই’।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2026, 01:16 PM

Updated : 26 Aug 2026, 03:16 PM

কেওড়াতলা মহাশ্মশানে সাদা পোশাকে এসেছিলেন নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বেশিরভাগ সময়ে সহকর্মীদের পাশে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে।  

রুদ্রনীল ঘোষ রাহুলের বহু পুরনো সহশিল্পী। রাহুলের মৃত্যুর ঘটনার তদন্ত দাবি করেছেন তিনি।  

অভিনেত্রী সোহিনী সরকার ও তার স্বামী গায়ক শোভন গঙ্গোপাধ্যায়। শোকে বাকরুদ্ধ এই দম্পতি। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ব্যোমকেশ সিরিজের ‘দুর্গ রহস্য’তে রাহুল ও সোহিনী অভিনয় করেছেন। 

পর্দার অজিতকে শেষবারের মত দেখতে এসেছিলেন ব্যোমকেশ। অভিনেতা আবীর চট্টোপাধ্যায়ের ভাষ্য, রাহুল কেবল তার সহকর্মী ছিলেন না, ছিলেন ‘ভাই’। এসেছিলেন আবীরের বাবা-মা অভিনেত্রী ফাল্গুনী চট্টোপাধ্যায় ও রুমকি চট্টোপাধ্যায়ও।

একে অপরকে আলিঙ্গনে বেঁধে কান্নায় ভেঙে পড়েন সুদীপ্তা চক্রবর্তী ও পার্ণো মিত্র। সুদীপ্তা বলেন, রাহুলকে তিনি গত ২৫ বছর ধরে ‘বাবিন’ বলে ডাকেন, যা ঘটে গেছে তাতে তার মাথা কাজ করছে না।

অভিনেতা গৌরব চক্রবর্তী ও তার স্ত্রী ঋদ্ধিমা ঘোষ। দীর্ঘদিন ধরে ‘ব্যোমকেশ’ সিরিজে সত্যানুসন্ধানীর স্ত্রীর চরিত্রে অভিনয় করা ঋদ্ধিমা রাহুলের মরদেহ দেখে নিজেকে আর ধরে রাখতে পারেননি। 

পার্ণো মিত্র বলেন, ‘রাহুল অতীত হয়ে যাবে, মেনে নেওয়া যায় না’। 

রাহুলের শেষ বিদায়ে একমাত্র সন্তান সহজকে নিয়ে স্ত্রী প্রিয়াঙ্কা সরকার।

১৯৮৩ সালের ১৬ অক্টোবর জন্ম হওয়া রাহুলের মৃত্যু সহজভাবে নিতে পারছেন না কলকাতার নাটক-সিনেমা অঙ্গনের শিল্পীরা। তার মৃত্যু নিয়ে কিছু প্রশ্নের উত্তর মিলছে না বলে লিখেছে কলকাতার সংবাদমাধ্যমগুলো। 