১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দুই চেয়ারম্যানের দ্বন্দ্বের নাটক ‘রূপনগর’

পরিচালক কায়সার বলেন, "নাটকটি দর্শককে দেখাবে কীভাবে ব্যক্তিগত স্বার্থ, শত্রুতা ও ভালোবাসার মিশ্রণে তৈরি হয় এক অনন্য গল্প।"

দুই চেয়ারম্যানের দ্বন্দ্বের নাটক ‘রূপনগর’
‘রূপনগর’ নাটকের দৃশ্য। ছবি: দীপ্ত টেলিভিশনের সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2025, 05:43 PM

Updated : 26 Aug 2026, 01:38 PM

দুই ইউনিয়নের দুই চেয়ারম্যানের দ্বন্দ্ব আর জনগণের ভালোবাসাকে ঘিরে নির্মিত হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘রূপনগর’।  

একঝাঁক অভিনয়শিল্পীকে নিয়ে নাটকটি নির্মাণ শুরু করেছেন কায়সার আহমেদের। নাটকের চিত্রনাট্য লিখেছেন লিটু সাখাওয়াত।

নাটকটি প্রচার হবে দীপ্ত টিভিতে। বিজ্ঞপ্তিতে দীপ্ত টিভি জানিয়েছে, শিগগিরই টেলিভিশনের পর্দায় ও ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাবে ‘রূপনগর’ নাটক।  

‘রূপনগর’ নাটকের দৃশ্য। ছবি: দীপ্ত টেলিভিশনের সৌজন্যে।  

‘রূপনগর’ নাটকের দৃশ্য

নাটকের গল্পে দেখা যাবে, দুইটি ইউনিয়নের দুই চেয়ারম্যানের এলাকা ‘রূপনগর’। একসময় ঘনিষ্ঠ বন্ধু হলেও এখন তারা পরস্পরের শত্রু। নিজেদের স্বার্থ রক্ষা করতে গিয়ে দুইজন তাদের পরিবার এবং এলাকার মানুষদের মধ্যে বিরোধ তৈরি করে দেয়। এক চেয়ারম্যান যুক্ত আছে চোরাকারবারীর কাজে আর অন্যজন দখলদারিতে। 

তবে রূপনগরে আছে কিছু রঙিন স্বপ্নবাজ মানুষ, যারা সুখে-দুঃখে, কষ্টে-আনন্দে একে অপরের পাশে থাকে।

পরিচালক কায়সার বলেন, "নাটকটি দর্শককে দেখাবে কীভাবে ব্যক্তিগত স্বার্থ, শত্রুতা ও ভালোবাসার মিশ্রণে তৈরি হয় এক অনন্য গল্প।"

‘রূপনগর’ নাটকের দৃশ্য। ছবি: দীপ্ত টেলিভিশনের সৌজন্যে।  

‘রূপনগর’ নাটকের দৃশ্য

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা, আ খ ম হাসান, দিলারা জামান, নাজনীন হাসান চুমকি, আনিকা কবির শখ, ইমতু রাতিশ, শাফিউল রাজ, সানজিদা, সাফানা নমনী, সুব্রত, মাহমুদুল ইসলাম মিঠু, এমিলা হকসহ অনেকে।