সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কনসার্টে গাইবেন বাপ্পা ও কোনাল
শুক্রবার সন্ধ্যায় শাহবাগের শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে হবে এই অনুষ্ঠান।
সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে কাজ করা সংগঠন ‘উৎস’ সংগীতশিল্পী বাপ্পা মজুমদার ও কোনালকে নিয়ে আয়োজন করছে সংগীতানুষ্ঠান ‘উৎস সন্ধ্যা’।
শুক্রবার সন্ধ্যায় শাহবাগের শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে হবে এই অনুষ্ঠান।
সংগঠনটি ফেইসবুকে জানিয়েছে, টিকিফাইতে পাওয়া যাবে অনুষ্ঠানের টিকেট। ধরনভেদে টিকেটের মূল্য ৭০০ টাকা থেকে চার হাজার টাকা পর্যন্ত। এই অনুষ্ঠান থেকে আসা অর্থ ব্যবহৃত হবে শিশুদের কল্যাণে।
গায়িকা কোনাল ফেইসবুকে এক পোস্টে লিখেছেন, “আপনারা যারা কোনো এক সুবিধাবঞ্চিত শিশুর ভরসা হতে চান, ভূমিকা রাখতে চান কোনো এক শিশুর সুন্দর ভবিষ্যতে, সেই সঙ্গে উপভোগ করতে চান কিছু চেনা সুর, চেনা গান, চলে আসুন এই চ্যারিটি আয়োজনে। সুরের তালে চলুন গড়ি আগামীর ভবিষ্যৎ।”
‘উৎস সন্ধ্যা’ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়, চলবে রাত সাড়ে ৯টা পর্যন্ত।
