১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

খাওয়াদাওয়া বন্ধ ছিল, এমনকি চলাফেরাও করতে পারেননি জাহ্নবী

“চিকিৎসকেরা পর্যন্ত বুঝে উঠতে পারছিলেন না যে কি হয়েছে। তারাও চিন্তিত হয়ে গিয়েছিলেন।”

খাওয়াদাওয়া বন্ধ ছিল, এমনকি চলাফেরাও করতে পারেননি জাহ্নবী
জাহ্নবী কাপুর

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2024, 08:23 PM

Updated : 26 Aug 2026, 10:06 AM

নতুন সিনেমা ‘উলঝ’ মুক্তি উপলক্ষে প্রচার কাজে দিনরাত এক হওয়ার কথা ছিল শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরের। কিন্তু অসুস্থতার কারণে এর মধ্যে তিন দিন হাসপাতালে কাটিয়ে আসতে হয়েছে এই অভিনেত্রীকে।

এনডিটিভি লিখেছে, ‘খাদ্যে বিষক্রিয়ার জেরেই’ অসুস্থ হয়েছিলেন অভিনেত্রী।

‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ সিনেমার সময় থেকেই জাহ্নবীর চলছে ব্যস্ততা। সিনেমা সংশ্লিষ্ট একের পর একে অনুষ্ঠানে উপস্থিত থাকতে হয়েছে জাহ্নবীকে। আগামী ২ অগাস্ট মুক্তি পেতে চলা ‘উলঝ’ সিনেমার প্রচার নিয়েও ব্যস্ত হয়ে পড়েছিলেন তিনি। করেছেন একাধিক ফোটোশুটও। 

এর মাঝেই অনন্ত অম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়েতে গিয়েও কয়েকদিন হইচই করেছেন। 

সব মিলিয়ে একেবারেই বিশ্রাম পাননি বলে জানান জাহ্নবী। 

“তাই খুব ক্লান্ত বোধ করছিলাম। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতারও ঘাটতি হয়েছিল,” বলেন জাহ্নবী।

তিনি বলেন, “এর মধ্যে এক দিন চেন্নাই গিয়েছিলাম। তখনই বিমানবন্দরে কিছু একটা খেয়েছিলাম। ওই খাবার থেকেই পেটের সমস্যা হয়। শুরুতে সারা শরীরে প্রবল যন্ত্রণা ছড়িয়ে পড়ে। কয়েকদিন ঠিকমত খেতে পারিনি, বাথরুমে যাওয়াও কঠিন হয়ে পড়ে। চিকিৎসকেরা পর্যন্ত বুঝে উঠতে পারছিলেন না যে কি হয়েছে। তারাও চিন্তিত হয়ে গিয়েছিলেন।

জাহ্নবীর কথায়, “আমার যকৃতের অবস্থা দেখে চিকিৎসকেরা ভয় পেয়ে গিয়েছিলেন। তাই তিন চার দিন আমায় হাসপাতালেই থাকতে হয়। রক্ত পরীক্ষার রিপোর্ট ভয় পাওয়ার মতই ছিল। যদিও আমি শুধু ভাবছিলাম, আমি ভালো করে নাচতে পারব কী না।”