১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হাবিব ও আতিয়ার নতুন গান ‘তোর আদরে’

এই গানে চতুর্থবারের মত হাবিবের সঙ্গে কণ্ঠ দিয়েছেন আতিয়া আনিসা।

হাবিব ও আতিয়ার নতুন গান ‘তোর আদরে’
‘তোর আদরে’ গানের পোস্টার। ছবি: গানের ভিডিও থেকে নেওয়া।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2025, 01:28 PM

Updated : 10 Sep 2026, 12:45 PM

শ্রোতাদের জন্য ফের নতুন গান নিয়ে হাজির হয়েছে গায়ক ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ।

চলতি মাসের শুরুতে এসেছিল হাবিবের 'জানি না' শিরোনামের গান। এবার প্রকাশ পেয়েছে  ‘তোর আদরে’ গান। গানটিতে চতুর্থবারের মত হাবিবের সঙ্গে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী আতিয়া আনিসা। 

হাবিবের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে গানটি; পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম স্পটিফাই, অ্যাপল মিউজিক, স্বাধীনসহ সব আন্তর্জাতিক স্ট্রিমিং অ্যাপেও এসেছে ‘তোর আদরে’।  

বিজ্ঞপ্তিতে নতুন এই গান নিয়ে আতিয়া আনিসা বলেন, "হাবিব ভাইয়ের সঙ্গে তোর আদরে গানটি নিয়ে আমি খুব এক্সসাইটেড। তার সঙ্গে গাওয়া আগের গানগুলো যেভাবে দর্শক-শ্রোতার ভালোবাসা পেয়েছিল, আশা করছি নতুন গানটিও একই রকম ভালোবাসায় সিক্ত হবে।"  

হাবিবের সঙ্গে আতিয়া আনিসার প্রথম দ্বৈত গান প্রকাশ পেয়েছিল দুই বছর আগে ২০২৩ সালে। মারুশার লেখা ‘হোক বাড়াবাড়ি’ শিরোনামের গানটির সুর ও সংগীত আয়োজন করেছিলেন হাবিব। এরপর ‘কোন খেয়ালে’ ও ‘ঘোর কেটে যায়’ শিরোনামের আরও দুটি গান প্রকাশ পেয়েছিল এই জুটির।

প্রতি মাসেই এক দুইটি করে নতুন গান প্রকাশ করছেন হাবিব। জুলাই মাসেই প্রচার হয়েছে হাবিবের ‘দিলানা’ শিরোনামের একটি গান।

জুন মাসে 'হৃদয়ের কথা' নামের নাটকে হাবিবের 'ভালোবাসি শুধু যে তোমারে' গানটিও বেশ ‘সাড়া’ তোলে।