Published : 20 Aug 2026, 10:12 PM
চা বাগানের মানুষের মুখে মুখে যুগ যুগ ধরে চলে আসা পুরনো এক গান ফিরছে নতুনভাবে।
‘মুল্লুক’ নামে সেই গানটি বৃহস্পতিবার থেকে শোনা যাচ্ছে কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে। গেয়েছে মেঘদল ব্যান্ড।
কোক স্টুডিওর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘পিঞ্জরাকে পুষল ময়না’ গানের পঙ্ক্তি ও সুর ভিত্তি করে গানটি তৈরি হয়েছে। শতবর্ষ আগে চা শিল্পীদের জীবন সংগ্রাম ও ঐতিহাসিক ‘মুল্লুক চলো আন্দোলন’ এর ইতিহাস থেকে অনুপ্রাণিত হয়ে গানটি নতুন রূপ দিয়েছে মেঘদল।
গানটিতে কণ্ঠ দিয়েছেন চা শিল্পী রনজু তাঁতি ও রঞ্জিত তাঁতি।
কোক স্টুডিও বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ছাড়াও বিভিন্ন অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে গানটি।