দেশে দেশে বর্ণে-গন্ধে-ছন্দে মেহজাবিন
সোশাল মিডিয়ায় বিজয়ের শুভেচ্ছা জানিয়েছে মেহজাবিন।
ব্যাকগ্রাউন্ডে বাংলাদেশের পতাকা রেখে দেশ মাতৃকার প্রতি স্যালুট জানাচ্ছেন ছোট পর্দার প্রিয় মুখ মেহজাবিন চৌধুরী। এই অভিনেত্রী ছবির ক্যাপশনে দিয়েছেন “আমার শক্তি, আমার গর্ব আমার দেশ, বাংলাদেশ”।
২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টারের শিরোপা জিতে নেওয়া মেহজাবিন বরাবরই বৈচিত্র্যময় ‘লুকে’ ক্যামেরার সামনে হাজির হতে পছন্দ করেন। তবে এবারে শুটিংয়ের কোনো আয়োজন ছাড়াই দেশে দেশে ঘুরতে গিয়ে ক্যামেরাবন্দি হওয়া মেহেজাবিনের কিছু ছবি নিয়ে সাজানো হয়েছে এ আয়োজন।
