ঢাকাই জামদানিতে সোনম কাপুর, বললেন সুন্দর চিরন্তন
“সোনম কেবল নিজের ফ্যাশন সচেতনতাই প্রকাশ করেননি। বাংলার সংস্কৃতি ও শিল্প তুলে ধরেছেন।”
বলিউডের অভিনেত্রী সোনম কাপুরের কাজের খবর খুব একটা না আসলেও, তার যাপিত জীবনের কথা জানিয়ে দেয় সোশাল মিডিয়া। এই অভিনেত্রী মাঝেমধ্যেই তার নতুন নতুন ছবি শেয়ার করেন ফেইসবুক ও ইনস্টাগ্রামে। এবার ঢাকাই জামদানি পরে সোনম ছবি দিয়েছেন ফেইসুবেক। সে সব ছবিতে অনিল কাপুরকন্যা জানিয়েছেন এই শাড়ির প্রতি তার ভালোলাগার কথা।
