২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

এক ঝাঁক শিল্পীর ‘ব্যাড গার্লস’

বর্তমান সমাজের বাস্তবতা ও নানা বিষয় উঠে আসবে এই ওয়েব সিরিজে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2025, 03:45 PM

Updated : 26 Aug 2026, 09:34 AM

এক ঝাঁক অভিনয়শিল্পীকে নিয়ে নির্মিত হচ্ছে ওয়েব সিরিজ ‘ব্যাড গার্লস’। 

সিরিজটি নির্মাণ করছেন নির্মাতা সেলিম রেজা। আগামী সপ্তাহে শুরু হবে ‘ব্যাড গার্লস’র শুটিং।    

নির্মাতার পক্ষে থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়। 

https://media.assettype.com/bdnews24/import/bangla/imgAll/2024May/uploads/bad- girls- web- seris- 100524-02_1715399042.jpg

‘ব্যাড গার্লস’র কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য তৈরি করেছেন গীতিকার অনুরূপ আইচ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “বর্তমান সমাজের বাস্তবতা ও নানা বিষয় নিয়ে তৈরি হবে সিরিজটি। প্রায় সব জায়গায় কাজ করতে গেলে নারীদের নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। এটা নিয়েই গল্প। গল্পের সঙ্গে মিল রেখে, চরিত্র অনুযায়ী অভিনয়শিল্পী নির্বাচন করা হয়েছে।”  

https://media.assettype.com/bdnews24/import/bangla/imgAll/2024May/uploads/bad- girls- web- seris- 100524-03_1715399053.jpg

এই ওয়েব সিরিজে অভিনয় করছেন শিরিন শিলা, নিঝুম রুবিনা, আমান রেজা, সাইফ খান, তানিন সুবহা, রুভেন, শিমুল, আলিফ, এস কে তৃষ্ণা, পিয়া অনন্যা, শান্তা ইসলাম প্রমুখ। 

সিরিজের গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে দেখা যাবে চলচ্চিত্রের জনপ্রিয় দুই খলনায়ক শিবা সানু ও ডনকে।      

‘ব্যাড গার্লস’ সিরিজটি প্রযোজনা করছে সিনেটেক মাল্টিমিডিয়া। সিরিজটি প্রযোজনা প্রতিষ্ঠানের ওয়েব প্ল্যাটফর্ম ও ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।