Published : 30 Mar 2026, 10:44 PM
বাংলামোটরের বিশ্বসাহিত্য কেন্দ্রে হয়ে গেল আবৃত্তি অনুষ্ঠান ‘আসাদের শার্ট, ফিরে আসে বারবার’।
সোমবার রাতে এ অনুষ্ঠানে আবৃত্তি করেছে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস আবৃত্তি সংগঠন।
সংগঠনটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, কবি শামসুর রাহমানের ‘আসাদের শার্ট’ কবিতা অবলম্বনে এ অনুষ্ঠান হয়েছে। প্রযোজনাটির নির্দেশনা দেন ফারদিয়া আশরাফি নাওমী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অনাদিকালের হৃদয় উৎস হতে’ অনুষ্ঠানের ১৯তম পর্বে তিতাস আবৃত্তি সংগঠন দলীয় পরিবেশনা করেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে শিল্পীদের হাতে শুভেচ্ছা ক্রেস্ট তুলে দেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক ও আবৃত্তিশিল্পী আশরাফুল আলম।
নীলা হাসানের সঞ্চালনায় একক আবৃত্তি করেন ইমরুন নাহার ইমু, জয়া রায়, জালাল উদ্দিন হীরা, ডলি দাস, দিলশাদ জাহান পিউলী, নাসিমা খান বকুল, নীলা হাসান, মিজানুর রহমান সজল, কামরুল হাসান, কাজী মাহতাব সুমন, রানা আহমেদ, রিয়া রায়, রেজওয়ানুল কবির সুমন, শিখা সেনগুপ্ত, সালিকা সেতু, সিদ্দিকুর রহমান পারভেজ, সৈয়দ ফয়সাল আহমদ, সোহেল আনোয়ার, হাবিবা হুদা, হাসান সালেহ জয়।
আবৃত্তিশিল্পী সৈয়দ ফয়সাল আহমদ শুরুতে বক্তব্য দেন।