১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

মা হারালেন নাট্যকার মামুনুর রশীদ

দীর্ঘদিন ধরে তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন।

মা হারালেন নাট্যকার মামুনুর রশীদ
মামুনুর রশীদের মা রোকেয়া খানম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2026, 01:53 AM

Updated : 11 Sep 2026, 03:43 PM

অভিনেতা ও নাট্যকার মামুনুর রশীদের মা রোকেয়া খানম মারা গেছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তার মৃতু্য হয়; তার বয়স ছিল ৯৬ বছর।

মায়ের মৃত্যুর খবর দিয়ে মামুনুর রশীদের ছোট ভাই রশিদ আমিন ফেইসবুকে লিখেছেন, “আমার মায়ের জন্য দোয়া করবেন, তিনি যেন পরপারে ভালো থাকেন।"

আরণ্যক নাট্যদলের প্রশিক্ষণ সম্পাদক অপু মেহেদী বলেন, রোকেয়া খানম দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। মঙ্গলবার তিনি ‘হার্ট অ্যাটাক’ করেন।

শুক্রবার সকালে ঢাকায় তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ নেওয়া হবে নিজ জেলা টাঙ্গাইলে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।