Published : 15 Jun 2026, 04:00 PM
বলিউডের অভিনেতা অমিতাভ বচ্চনের যাপিত জীবন বরাবরই নিয়মে বাঁধা, তার প্রাণশক্তিও সে কারণে আলোচনায়। তবে এবার তিনি কাজের যে ফিরিস্তি তুলে দিয়েছেন তা বিস্ময়কর ঠেকেছে অনেকের কাছে।
টাইমস অব ইন্ডিয়া লিখেছে, ৮৩ বছর বয়সি অমিতাভ ব্লগে জানিয়েছেস, কদিন আগে এক দিনেই তিনি ১২টি বিজ্ঞাপনের শুটিং এবং দুটি স্টিল ফটোশুট করেছেন। এত ব্যস্ত দিনের পরেও গভীর রাতে তিনি ভক্তদের সঙ্গে যোগাযোগ করার জন্য ব্লগে লিখছেন।
বিগ-বি খ্যাত অভিনেতার কথায়, ‘কাজই সব’।
তিনি লিখেছেন, “কাজ মানে কাজ, কাজ মানে কাজ, কাজ মানে কাজ।”
সেইসঙ্গে তিনি আরও বলেন, ভক্তদের সঙ্গে এই সংযোগ বজায় রাখা তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা কখনও বন্ধ হওয়া উচিত নয় বলে মনে করেন তিনি।
হিন্দি সিনেমার এই মহাতারকা তার কাজের প্রস্তুতি, অনুশীলন ও শৃঙ্খলার কথাও তুলে ধরেন। অমিতাভ বলেন, প্রতিদিনের কাজের আগে কঠোর প্রস্তুতি নেন তিনি এবং যে কোনো পরিস্থিতিতেই পেশাদারত্ব বজায় রাখে
এই কর্মস্পৃহা দেখে ভক্তেরা প্রশংসায় ভরিয়ে দেন অমিতাভবে। অনেকেই তাকে অনুপ্রেরণা বলে মন্তব্য করেন। আবার কেউ কেউ অতিরিক্ত কাজের মধ্যে পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার পরামর্শও দেন।
অমিতাভকে আগামী দিনে দেখা যাবে ‘কল্কি ২৮২৮ এডি’ সিনেমার সিক্যুয়েলে। এই সিনেমায় তার সঙ্গে রয়েছেন প্রভাস এবং কমল হাসান। এই সিনেমার প্রথম পর্বে অশ্বত্থামা চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন অমিতাভ।