১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নব্বইয়ের যে অভিনেতা নাবিলার সবচেয়ে পছন্দের

নাবিলাকে যখনই ছোটবেলায় তার পছন্দের অভিনেতার নাম জিজ্ঞেস করা হত, তিনি এক কথায় বলতেন ‘জাহিদ হাসান’।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2025, 08:36 PM

Updated : 26 Aug 2026, 01:15 PM

এবারের  ঈদে মুক্তি পাওয়া ‘উৎসব’ সিনেমাটি প্রশংসা করেছেন ‘আয়নাবাজি’ চলচ্চিত্রের অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। পাশাপাশি জানিয়েছেন নব্বই দশকের তার সবচেয়ে পছন্দের এই অভিনেতা আছেন উৎসবে।

তিনি হলেন জাহিদ হাসান। তানিম নূর পরিচালিত ‘উৎসবে’ জাহিদ হাসান মূল চরিত্রে অভিনয় করেছেন।

জাহিদ হাসানের প্রশংসা করে নাবিলা সোশাল মিডিয়ায় লিখেছেন, তাকে যখনই ছোটবেলায় তার পছন্দের অভিনেতার নাম জিজ্ঞেস করা হত, তিনি এক কথায় বলতেন ‘জাহিদ হাসান’।

“তার নাটক দেখে কত যে গড়াগড়ি করে হেসেছি! আমি ছোটবেলা থেকেই মন ভালো করে দেওয়া গল্প দেখতে পছন্দ করতাম। সে কারণেই বোধ হয় জাহিদ হাসান আমার সবচেয়ে পছন্দের অভিনেতা ছিলেন।”

নাবিলা লিখেছেন, “চেনা সেই জাহিদ হাসানকে এত বছর পর এবার “উৎসব” সিনেমায় দেখে ঠিক একই রকম মন ভালো হয়ে গেল। হয়ত একটু বেশি মন ভালো হয়েছে।”

এ সময়ের দুই অভিনয়শিল্পী  উৎসব সিনেমা জুড়ে আলো ছড়িয়েছেন। তারা হলেন সৌম্য জ্যোতি ও সাদিয়া আয়মান।

আরো অভিনয় করেছেন আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার এবং সুনেরাহ বিনতে কামাল।

‘উৎসবের’ গল্প লিখেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও সামিউল ভূঁইয়া।

ডিরক্টর অব ফটোগ্রাফি হিসেবে কাজ করেছেন রাশেদ জামান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া।

ব্র্যাক ব্যাংক প্রেজেন্টস ‘উৎসব’ সিনেমাটি প্রযোজনা করেছে ডোপ প্রোডাকশন্স, সহ–প্রযোজনায় আছে চরকি। সিনেমার সহযোগী প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে আছে লাফিং এলিফ্যান্ট।

দেশের পাশাপাশি বিদেশেও থেকে দেখা যাচ্ছে সিনেমাটি। ঈদের তৃতীয় সপ্তাহে এসে এই সিনেমার শোয়ের সংখ্যাও বেড়েছে বলে জানিয়েছে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।