Published : 30 Jan 2026, 03:51 PM
মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস অবলম্বনে নির্মিত ‘পুতুল নাচের ইতিকথা’ সিনেমার জন্য ‘সেরা অভিনেত্রীর’ পুরস্কার পেয়েছেন জয়া আহসান।
নতুন বছরের শুরুতেই আরও একটি অর্জন যোগ হল জয়ার ক্যারিয়ারে।
কলকাতার টেলিভিশন চ্যানেল জি২৪ ঘণ্টা আয়োজিত ‘বিনোদনের সেরা ২৪’ অ্যাওয়ার্ডে সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি।
পুরস্কার পেয়ে ফেইসবুকে জয়া লিখেছেন, ‘“পুতুলনাচের ইতিকথা’’ সিনেমার জন্য বছরের প্রথম পুরস্কার পেয়ে সম্মানিত বোধ করছি। জি২৪ ঘণ্টা আয়োজিত বিনোদনের সেরা ২৪ আয়োজনে সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রী হিসেবে এই স্বীকৃতি পাওয়া সত্যিই আনন্দের। কৃতজ্ঞ ও অভিভূত।”
কলকাতার পরিচালক সুমন মুখার্জি ‘পুতুল নাচের ইতিকথা’ পরিচালনা করেছেন। তার কথায়, জীবনের নানা অবস্থায় আটকে পড়া বা মুক্ত হয়ে যাওয়া সব মানুষের জীবনের কাহিনী তুলে ধরেছে ‘পুতুলনাচের ইতিকথা’।
ভারতবর্ষ সাময়িকীতে ১৯৩৪-৩৫ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে প্রকাশিত হয় মানিকের ‘পুতুলনাচের ইতিকথা’। এর ৯০ বছর পর উপন্যাসটি নিয়ে বানানো হয়েছে সিনেমা।

সিনেমার চিত্রনাট্য, ত্রিশের দশকের শেষ ভাগ থেকে চল্লিশের দশকের শুরুর দিকের প্রেক্ষাপটে সাজানো হয়েছে। মূল উপন্যাসে সময়টা ছিল আরও পেছনের।
গত বছরের আগস্ট পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘পুতুলনাচের ইতিকথা’।
এতে কুসুম চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। শশী ডাক্তার হয়েছেন আবীর চট্টোপাধ্যায় আর কুমুদ চরিত্রে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়।
আরও অভিনয় করেছেন অনন্যা চট্টোপাধ্যায়, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়সহ অনেকে।

গত বছরের অগাস্টে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘পুতুলনাচের ইতিকথা’। এরপর নভেম্বরে আসে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে।
আরও পড়ুন
পুতুল নাচের ইতিকথা: শশী ও কুসুম চরিত্রে আবীর ও জয়া