Published : 22 May 2026, 11:17 AM
দীর্ঘ ২৫ বছরের সংগীতযাত্রা উদযাপনে একক কনসার্ট আয়োজন করেছে ব্যান্ড 'নেমেসিস'।
‘এত দিনের পরেও যে’ শিরোনামের কনসার্টটি হবে শুক্রবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। মাত্র ৫০ জন দর্শক নিয়ে অনুষ্ঠিত হচ্ছে কনসার্টটি।
নেমেসিস ব্যান্ডের ব্যবস্থাপক রাজু আহমেদ জানিয়েছেন, কনসার্টে বর্তমান সদস্যদের পাশাপাশি ব্যান্ডটির সাবেক সদস্য ও অতিথিশিল্পীরাও অংশ নেবেন।
কনসার্টে নেমেসিস তাদের ২৫ বছরের সংগীতযাত্রার নানা অধ্যায় গানে গানে তুলে ধরবে। পরিবেশনার ফাঁকে ফাঁকে গানগুলোর পেছনের গল্প ও দীর্ঘ সংগীত সফরের অভিজ্ঞতাও দর্শকদের সঙ্গে ভাগ করে নেবেন তারা।
১৯৯৯ সালে কয়েকজন কলেজপড়ুয়া তরুণের উদ্যোগে ব্যান্ডটি গঠনের প্রস্তুতি শুরু হয়। পরে ২০০০ সালে ‘নেমেসিস’ নামে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে দলটি।
২০০৫ সালে প্রকাশ হয় তাদের প্রথম স্টুডিও অ্যালবাম ‘অন্বেষণ’। এই অ্যালবামের মাধ্যমে শ্রোতাদের নজরে আসে নেমেসিস। ২০০৫ সালে নেমেসিসের প্রথম অ্যালবাম ‘অন্বেষণ’ প্রকাশিত হয়। এরপর ২০১১ সালে আসে দ্বিতীয়টি ‘তৃতীয যাত্রা’ ও ২০১৭ সালে প্রকাশ হয় ‘গণজোয়ার’।
দুই বছর আগে আসে তাদের চতুর্থ অ্যালবাম ‘ভিআইপি’ ।
বর্তমানে নেমেসিসের সদস্য পাঁচ জন। ভোকাল ও গিটারে জোহাদ রেজা চৌধুরী, গিটারে আরও আছেন রাফসান ও ইফাজ, বেইজ গিটার বাজান রাতুল ও ড্রামসে জেফ্রি।