২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

‘তাণ্ডব’: ‘মাঙ্কি মাস্কে’ রহস্য বাড়ালেন শাকিব, অন্য চরিত্ররা যেমন

এক মিনিট ৪১ সেকেন্ডের পূর্বাভাসে ‘তাণ্ডবের’ প্রধান চরিত্রগুলোর দেখা মিলেছে ।

‘তাণ্ডব’: ‘মাঙ্কি মাস্কে’ রহস্য বাড়ালেন শাকিব, অন্য চরিত্ররা যেমন
‘তাণ্ডব’ সিনেমার দৃশ্যে শাকিব খান ও জয়া আহসান। ছবি: প্রযোজনা প্রতিষ্ঠানের সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2025, 12:26 AM

Updated : 10 Sep 2026, 12:42 PM

কোরবানির ঈদেও নতুন সিনেমা নিয়ে আসছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। রায়হান রাফীর পরিচালনায় ‘তাণ্ডব’ নামের ওই সিনেমার ফোরকাস্ট প্রকাশ্যে এসেছে।  

রোববার প্রকাশ পাওয়া সিনেমার এক মিনিট ৪১ সেকেন্ডের ফোরকাস্টে দেখা মিলেছে শাকিব খান, জয়া আহসান, রোজী সিদ্দিকি ও এজাজুল ইসলামের।

সেখানে জয়া আহসান আছেন অস্ত্র তাক করে। 

‘তাণ্ডব’ সিনেমার দৃশ্য। ছবি: প্রযোজনা প্রতিষ্ঠানের সৌজন্যে।

‘তাণ্ডব’ সিনেমার দৃশ্য

অন্যদিকে, শাকিব তার মুখ ঢেকেছেন ‘মাঙ্কি মাস্কে’। তাকে কখনো রাস্তায় অস্ত্রহাতে, আবার কখনো জেলখানায় পাওয়া যায়।  

সিনেমাটি নিয়ে রাফী বলেছেন ‘তাণ্ডবে’ তিনি এমন কিছু করতে চেয়েছেন যা বাংলাদেশের সিনেমায় আগে কেউ করেনি। 

“দর্শকদের ভালো কিছু দেয়ার প্রত্যয় সবসময় থাকে। এবারও দর্শকরা সেই নতুন কিছু পাবেন।”

‘তাণ্ডব’ প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহ-প্রযোজনায় আছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সহযোগিতা করেছে দীপ্ত। 

সিনেমার বাকি অভিনয়শিল্পীদের নাম শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রযোজকেরা।