Published : 13 Oct 2025, 05:41 PM
হলিউডের অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে ব্র্যাড পিটের সম্পর্ক চুকেবুকে যাওয়ার ঘটনা তো পুরনো। এখনকার খবর হল যুক্তরাষ্ট্রের তারকা অভিনেতা ব্র্যাড পিট তার বান্ধবী ইনেস দে র্যামনের সঙ্গে জীবনের নতুন অধ্যায়ে আছেন।
পিপল ডটকম বলছে, ৬২ বছর বয়সী পিট, ৩২ বছর বয়সী র্যামনের সঙ্গে ‘পুরোপুরি একসঙ্গে বসবাস করছেন’ এবং সম্প্রতি তারা নতুন একটি বাড়িতে উঠেছেন।
এই প্রেমিকযুগলের কাছের একজন পিপলকে বলেছেন, পিট তার সব ভ্রমণ পরিকল্পনায় র্যামনকে যুক্ত করেছেন।
তিনি বলেন, “তারা এক সঙ্গে সময় কাটান। নিজেদের বাড়িটাকে সুন্দর করে সাজাচ্ছেন।"
ওই ব্যক্তি আরো বলেন, তারা আগের যে কোনো সময়ের চেয়ে ‘ভালো আছেন’।
“সম্পর্ক দৃঢ় ও মজবুত। পিট এখন ভালোবাসায় পরিপূর্ণ এবং দুজনের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী।”
পিট ও র্যামনের প্রেমের কথা সামনে আসে ২০২২ সালে। তাদের প্রথমবার একসঙ্গে দেখা যায় ২০২৪ সালের ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে।
মাসখানেক আগে পিট তার সর্বশেষ সিনেমা ‘ফর্মুলা ওয়ান’ নিয়ে যখন প্রচারে নামেন, তার সঙ্গে দেখা যায় অলঙ্কারের নকশাবিদ র্যামনকেও।
গেল জানুয়ারিতে নিউ ইয়র্কে ‘ফর্মুলা ওয়ান’ সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠানে পিটের এক ঘনিষ্ঠজন বলেন, “র্যামেনকে পাশে পাওয়া পিটের জন্য বিশেষ কিছু। এই তরুণী যথেষ্ঠ সহায়ক, দুজনের সম্পর্ক সহজভাবে আগাচ্ছে, নাটকীয়তা নেই।”
অগাস্টে পিটের মা মারা যাওয়ার পর র্যামন তার পাশে থেকে মনোবল যুগিয়েছিলেন বলে লিখেছে পিপল।
পিট চলতি বছরের শুরুতেই আলোচনায় আসেন জোলির সঙ্গে বিচ্ছেদের খবর নিয়ে। যে আইনি লড়াইয়ে ‘পাওয়ার কাপল’ হিসেবে খ্যাত দুই অভিনেতার সময় লাগে ৮ বছরের বেশি সময়।
২৪ বছর পর ক্রুজ-পিট এক ফ্রেমে, কীসের ঈঙ্গিত