১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘লাইফলাইন’: চিত্রনাট্যে আছে ‘মায়া, সচেতনতা’, অভিনয়ে মিম

সিনেমাটি মুক্তি পাবে আগামী ২১ জুন।

‘লাইফলাইন’: চিত্রনাট্যে আছে ‘মায়া, সচেতনতা’, অভিনয়ে মিম
বিদ্যা সিনহা মিম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2026, 08:44 PM

Updated : 11 Sep 2026, 03:23 PM

ভিন্নধর্মী এক ভালোবাসার গল্পে ওটিটি প্ল্যাটফর্মে আসছে ওয়েব ফিল্ম ‘লাইফলাইন’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম।    

চরকিতে আগামী ২১ জুন মুক্তি পাবে সিনেমাটি। চিত্রনাট্য নিয়ে নির্মাতার ভাষ্য, "ভালোবাসার টানে মানুষ কত দূর যায়, আর কত কিছু হারানোর ঝুঁকি নিতে পারে? শহুরে মেয়ে অনন্যার দুর্গম যাত্রা কেন এবং এর শেষ কোথায়? এসব উত্তরের মধ্যে দিয়ে গভীর কিছু অনুভূতির গল্প নিয়ে সিনেমা লাইফলাইন।" 

আসাদ বলেন, "সোশাল ড্রামা ঘরানার এই গল্পটার মধ্যে সচেতনতা আছে, ইমোশন আছে, এই বিষয়টা ফিল্ম মেকার হিসেবে আমার খুব ভালো লাগলো।

এই গল্পটার মধ্যে সচেতনভাবে আমরা এমন কিছু বলতে চেয়েছি যেটা দর্শকের সঙ্গে সাথে নির্মাতার এক ধরনের যোগাযোগ তৈরি করে।"    

এতে আরও অভিনয় করেছেন রেজওয়ান পারভেজ, গাজী রাকায়েত, আ খ ম হাসান, খায়রুল আলম সবুজ, নাজনীন হাসান চুমকি, আনিসা নূর আয়াত, ফাতেমাতুজ জোহরা ইভা। 

সিনেমায় কোরবান চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা রিজওয়ান পারভেজ। সিনেমাটি নিয়ে তার ভাষ্য, " ‘লাইফলাইন’ দায়িত্ববোধের গল্প, ভালোবাসার গল্প, অনুভূতির গল্প। ভালোবাসার অনেক রূপ থাকে, এখানে একটা রূপ দেখানো হয়েছে। ফিল্মটি দর্শকদের নতুন বোধের জন্ম দেবে।"    

সিনেমাটি নিয়ে বিদ্যা সিনহা মিম বলেন, "আমাদের অভিনয়শিল্পীদের কী যেন একটা আছে। দেখা গেছে অল্প একটু কাজ করে সবাই ক্লান্ত হয়েছি, কিন্তু যখন দেখেছি দৃশ্যটা ভালো হয়েছে, তখন আবার পুরোদমে আবার কাজ শুরু করেছি।" 

‘লাইফলাইন’ দিয়ে মীম প্রথমবারের মত কাজ করলেন চরকির কোনো প্রজেক্টে। নির্মাতা কাজী আসাদ এর আগে চরকির জন্য সিরিজ ’আধুনিক বাংলা হোটেল’ নির্মাণ করেছিলেন।