১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

কোক স্টুডিও বাংলার চতুর্থ মৌসুম আসছে

গত বৃহস্পতি ও শুক্রবার ঢাকায় একটি গানের দৃশ্য ধারণ করা হয়েছে।

কোক স্টুডিও বাংলার চতুর্থ মৌসুম আসছে
কোক স্টুডিও বাংলার নতুন সিজনের শুটিংয়ের দৃশ্য।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2026, 09:21 PM

Updated : 26 Aug 2026, 03:38 PM

শুরু হয়েছে কোক স্টুডিও বাংলার নতুন মৌসুম। চতুর্থ এই মৌসুমের গানের রেকর্ডিং ও দৃশ্যধারণ শুরু হয়েছে। 

কোক স্টুডিও বাংলার একজন মুখপাত্র গ্লিটজকে শুটিংয়ের সময়ের একটি ছবি পাঠিয়ে জানিয়েছেন, গত বৃহস্পতি ও শুক্রবার ঢাকায় একটি গানের দৃশ্য ধারণ করা হয়েছে। আগের মতই মিউজিক কিউরেটর হিসবে আছেন শায়ান চৌধুরী অর্ণব। 

তবে রেকর্ড হওয়া গানে কারা কণ্ঠ দিয়েছেন, এ মৌসুমে কয়টি গান আসছে, সেসব বিষয়ে এখনই কিছু বলতে চাননি মুখপাত্র।

গত বছরের নভেম্বরে কিংবদন্তি শিল্পী রুনা লায়লার ‘মাস্ত কালান্দার’ গান দিয়ে শেষ হয়েছিল কোক স্টুডিও বাংলার তৃতীয় মৌসুম।  

২০২২ সালে যাত্রা করে কোক স্টুডিও বাংলা, প্রথম মৌসুমে প্রকাশ হয় ১০টি গান। প্রথম তিন মৌসুমেও মিউজিক কিউরেটর হিসেবে ছিলেন অর্ণব। 

নতুন গানগুলো শ্রোতারা স্পটিফাই ও কোক স্টুডিও বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।