আবুল হায়াতের ‘সাড়ে তিন হাত মাটি’
নাটকটির গল্প গড়ে উঠেছে এক মধ্যবিত্ত পরিবার ঘিরে।
পরিবার, সম্পত্তি ও উত্তরাধিকার নিয়ে দ্বন্দ্ব আর মানুষের জীবনের চূড়ান্ত পরিণতির গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘সাড়ে তিন হাত মাটি’।
মহিন খানের রচনা ও পরিচালনায় জীবনঘনিষ্ঠ এই নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা আবুল হায়াত।
'চয়েস ভিউ মিডিয়া'র ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে নাটকটি।
নাটকটির গল্প গড়ে উঠেছে এক মধ্যবিত্ত পরিবারকে নিয়ে। প্রথম স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয় বিয়ে করেন আবুল হায়াতের চরিত্রটি। এরপর দুই স্ত্রীর সন্তানদের মধ্যে জায়গা-সম্পত্তি ভাগাভাগি নিয়ে তৈরি হয় বিরোধ।
তবে পার্থিব হিসেব-নিকেশের শেষে মানুষের শেষ ঠিকানা যে ‘সাড়ে তিন হাত মাটি’কে সেই ধ্রুব সত্যটি নাটকের মূল বার্তা বলে জানিয়েছেন মাহিন খান।
নাটকটিতে অভিনয় নিয়ে আবুল হায়াত বলেন, "'সাড়ে তিন হাত মাটি' নাটকের মূল ভাবনা। এছাড়া গল্পটি আমার ব্যক্তিগতভাবে বেশ ভালো লেগেছে।"
নাটকটি দর্শকরা ‘পছন্দ করছে’ বলে জানিয়েছেন নির্মাতা মহিন।
আবুল হায়াত ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তুহিন চৌধুরী, সুমাইয়া আরপা, সেলজুক তারিক, মুহিত তামাল, নিশাত মনি, সিদ্দিক মাস্টার, আকলিমা লিজাসহ অনেকে।
চিত্রগ্রহণে ছিলেন মো. সুজন; আবহ সঙ্গীত তৈরি করেছেন শাহরিয়ার রাফাত৷
