২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

‘বাল্মীকি প্রতিভা’: এবারের শেষ প্রদর্শনী চট্টগ্রামে

'বাল্মীকি প্রতিভা' নাটকের ৫ম ও ৬ষ্ঠ প্রদর্শনী হবে বৃহস্পতিবার ও শুক্রবার চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে।

‘বাল্মীকি প্রতিভা’: এবারের শেষ প্রদর্শনী চট্টগ্রামে
‘বাল্মীকি প্রতিভা’ নাটকের দৃশ্য। ছবি: ফেইমের সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2025, 09:38 PM

Updated : 26 Aug 2026, 05:17 PM

দস্যু সর্দার রত্নাকরের বাল্মীকি হয়ে ওঠার গল্প নিয়ে নাট্যশিক্ষা প্রতিষ্ঠান ফেইমের নাটক 'বাল্মীকি প্রতিভার' নতুন দুই প্রদর্শনী হতে যাচ্ছে।  

বিজ্ঞপ্তিতে ফেইম জানিয়েছে, 'বাল্মীকি প্রতিভা' নাটকের ৫ম ও ৬ষ্ঠ প্রদর্শনী হবে বৃহস্পতিবার ও শুক্রবার চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে।  

দুইদিনই নাটকটি দেখা যাবে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে। নৃত্যশিল্পী ও ফেইম পরিচালক তিলোত্তমা সেনগুপ্তার নির্দেশনায় এই দুইদিন হবে এ প্রযোজনাটির এবারের শেষ প্রদর্শনী। 

এই নৃত্যনাট্যের রচয়িতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। মানুষের মনের ভেতরের পশুত্বকে জলাঞ্জলি দিয়ে ভালোবাসাকে জাগিয়ে তোলা এই নাটকের প্রতিপাদ্য।

নাটকে দেখা যাবে, মুনিপুত্র বাল্মীকি প্রথম জীবনে ছিলেন দস্যু সর্দার রত্নাকর। অরণ্যে বাস করে দস্যুবৃত্তি করে জীবনধারণ করতেন তিনি। একদিন তার অনুচরেরা নরবলির জন্য এক বালিকাকে ধরে আনে। বলি দেওয়ার মুহূর্তে, বালিকা ও বনদেবীদের করুণ সুরে বিহ্বল হয়ে পড়লেন রত্নাকর।

নাটকটিতে অভিনয় করেছেন ‘ফেইমের’ নৃত্যকলা বিভাগ, নাট্যকলা বিভাগ ও শিশুনাট্য বিভাগের শিক্ষার্থীরা।

তাদের মধ্যে রয়েছে তিলোত্তমা সেনগুপ্তা, যীশু দাশ, মুবিদুর সুজাত, কমল বড়ুয়া, সাজেদা আক্তার সাজু, ভার্ণিকা অন্বেষা দাশ, অনির্ভা সেন শর্ম্মা, দীপ্ত চক্রবর্তী, সাবিহা বিনতে জসিম, পূজা বিশ্বাস, অমিতা বড়ুয়া, দীপান্বিতা দাশ, সুস্মিতা সরকার কথা, অপরাজিতা চৌধুরী, নওয়াজেশ আশরাফ ঈশাদ, অরুণা দত্ত, জ্যোতির্ময় বড়ুয়া, মোহাম্মদ রাসেল, অরুণা দত্ত, হৃদয় দেব, ইনান ইলহাম, আরিয়ানা হক রোদেলা, শারদ প্রত্যুষ বল, আদিত্য নন্দী প্রেক্ষা দাশ ও টিংকু ত্রিপুরা ।

প্রযোজনাটি উৎসর্গ করা হয়েছে ফেইমের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী রুমেল বড়ুয়ার স্মৃতির উদ্দেশ্যে।