১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘ম্যাজিক বাউলিয়ানার’ প্রতিযোগীরা এখন স্টুডিও রাউন্ডে

১৯ জন প্রতিযোগী নিয়ে চলছে এই রাউন্ড।

‘ম্যাজিক বাউলিয়ানার’ প্রতিযোগীরা এখন স্টুডিও রাউন্ডে
‘ম্যাজিক বাউলিয়ানা’ শোতে উপস্থাপনা করছেন আইশা খান। ছবি: মাছরাঙা টেলিভিশনের সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2025, 02:06 PM

Updated : 26 Aug 2026, 05:13 PM

লোকসংগীতের রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানার’ পঞ্চম আসরে ‘মাস্টার সিলেকশন’ রাউন্ড শেষ করে এবার প্রতিযোগীরা স্টুডিও রাউন্ড পর্বে অংশ নিয়েছে।

১৯ জন প্রতিযোগী নিয়ে চলছে এই রাউন্ড। মাছরাঙা টেলিভিশনে এই শো দেখা যাচ্ছে প্রতি শুক্র ও শনিবার রাত ৯টায়। 

বিজ্ঞপ্তিতে মাছরাঙা জানিয়েছে, এখান থেকেই পর্যায়ক্রমে সেরা ১০ এবং সেরা ৩ নির্বাচন করা হবে। প্রতিযোগিতার মূল বিচারক হিসেবে আছেন শফি মণ্ডল, পার্থ বড়ুয়া ও নিগার সুলতানা সুমি। উপস্থাপনা করছেন আইশা খান।

‘ম্যাজিক বাউলিয়ানা’ পঞ্চম আসরের বিচারকরা। ছবি: মাছরাঙা টেলিভিশনের সৌজন্যে।

‘ম্যাজিক বাউলিয়ানা’ পঞ্চম আসরের বিচারকরা

বর্তমান প্রজন্ম এবং সারা বিশ্বের কাছে বাংলার বাউলসংগীতকে পৌঁছে দিতে মাছরাঙা টেলিভিশনে পঞ্চমবারের মত অনুষ্ঠিত হচ্ছে এই রিয়েলিটি শো।

‘বাউল সুরে দেখাও তোমার ম্যাজিক’ স্লোগান নিয়ে সান ফাউন্ডেশনের উদ্যোগে ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবারের আসরে নিবন্ধন করেছেন ৩৮ হাজারের বেশি প্রতিযোগী। এখান থেকে মেগা সিলেকশন রাউন্ডে অংশ নেন বাছাই ৪০ জন প্রতিযোগী। 

পরে তারা গ্রুমিং সেশনে অংশ নেন। সেখানে তাদের গান, পরিবেশনা ও মঞ্চে নিজেকে উপস্থাপনের নানা কৌশল শেখান অভিজ্ঞ মেন্টররা।

এরপর অনুষ্ঠিত হয় ‘মাস্টার সিলেকশন’। এখান থেকেই ‘স্টুডিও রাউন্ডে’ সুযোগ পেয়েছেন নির্বাচিত ১৯ জন।

২০১৩ সাল থেকে যাত্রা শুরু করে ‘ম্যাজিক বাউলিয়ানা’ শো।

আরও পড়ুন:

প্রচারে আসছে রিয়েলিটি শো 'ম্যাজিক বাউলিয়ানা'