১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘লিটল স্টারের’ বিচারকের আসনে ফেরদৌস ওয়াহিদ, লিজা ও লুইপা

সংগীতবিষয়ক রিয়েলিটি শোটি দেখা যাবে প্রতি শনি ও বুধবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে।

‘লিটল স্টারের’ বিচারকের আসনে ফেরদৌস ওয়াহিদ, লিজা ও লুইপা
সানিয়া সুলতানা লিজা, ফেরদৌস ওয়াহিদ ও জিনিয়া জাফরিন লুইপা। ছবি: আরটিভির সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2025, 04:53 PM

Updated : 26 Aug 2026, 05:06 PM

তিন বিচারক সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ, সানিয়া সুলতানা লিজা ও জিনিয়া জাফরিন লুইপাকে নিয়ে শুরু হয়েছে গানের রিয়েলিটি শো ‘আরটিভি লিটল স্টার-আগামীর কণ্ঠস্বর’।   

প্রতিভাবান শিশু-কিশোরদের খোঁজে এই শো আয়োজন করেছে আরটিভি। বিজ্ঞপ্তিতে আরটিভি বলছে, রিয়েলিটি শো ‘লিটল স্টার-আগামীর কণ্ঠস্বর’ প্রচার হবে প্রতি শনি ও বুধবার সন্ধ্যা সোয়া ৬টায়।

‘আরটিভি লিটল স্টার’ শোর তিন বিচারক। ছবি:আরটিভির সৌজন্যে। 

‘আরটিভি লিটল স্টার’ শোর তিন বিচারক

অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে এই প্রতিযোগিতায় প্রায় ১২ হাজার প্রতিযোগী আবেদন করে। প্রাথমিকভাবে ৫ হাজার প্রতিযোগীকে বাছাই করেন বিচারকেরা। 

তাদের বিচার-বিশ্লেষণে ১৫০ জন প্রতিযোগীকে বাছাই করা হয় স্টুডিও রাউন্ডের জন্য। আরটিভি বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে এই প্রতিযোগীদের নিয়ে শুরু হচ্ছে আরটিভি লিটল স্টার-আগামীর কণ্ঠস্বরের পরবর্তী বাছাই পর্ব। 

প্রতিযোগিতার এসব পর্বে থাকবে রবীন্দ্র, নজরুল ও লোক সংগীত। সঙ্গে আছে আধুনিক গান এবং ব্যান্ড সংগীতও। 

আরজু আহমেদের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন ইমতু রাতিশ ও রুহানি সালসাবিল লাবণ্য। 

টিভি পর্দার পাশাপাশি অনুষ্ঠানটি দেখা যাবে আরটিভির ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে।