১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সব বাবাকে উৎসর্গ করে ‘বাবার ছায়া’

হিয়া এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রচার হয়েছে নাটকটি।

সব বাবাকে উৎসর্গ করে ‘বাবার ছায়া’
‘বাবার ছায়া’ নাটকের পোস্টার। ছবি: প্রযোজনা প্রতিষ্ঠানের ফেইসবুক থেকে নেওয়া।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2025, 09:51 AM

Updated : 26 Aug 2026, 01:12 PM

‘বাবা দিবস’ ঘিরে পৃথিবীর সব বাবাকে উৎসর্গ করে নির্মিত হয়েছে নাটক ‘বাবার ছায়া’। 

পরিবারের প্রতি একজন বাবার নিঃস্বার্থ ভালোবাসা, ত্যাগ ও সংগ্রামের গল্প উঠে এসেছে নাটকটিতে।

কাব্য হাসানের রচনায় ‘বাবার ছায়া’ পরিচালনা করেছেন হাসান রেজাউল। এতে বাবার চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান; মা ও মেয়ে হয়েছেন মনিরা আক্তার মিঠু ও আইশা খান।  

‘বাবার ছায়া’ নাটকের গল্পে দেখা গেছে, এক ব্যক্তি তার স্ত্রী, সন্তান ও সংসার টেনে নিতে বয়স হয়ে গেলেও নিরাপত্তারক্ষীর কাজ করে যাচ্ছেন। কীভাবে তার পরিবারের সদস্যরা ভালো থাকবে, এ নিয়েই বেশি চিন্তা তার। এ কাজ করতে গিয়ে একদিন বিপদের মুখে পড়েন তিনি। 

নাটকটি নিয়ে রেজাউল বলেন, “সবার জীবনে মা হল অনন্য। বাবার পরিশ্রমকেও কোনো কিছুর সঙ্গে তুলনা করা যাবে না। বাবা যেমন বিশ্বস্ততার হাত, বটবৃক্ষ, শ্রদ্ধার ব্যক্তিত্ব। শত কষ্ট হলেও তারা নিজের কষ্ট প্রকাশ করতে চান না। এই নাটকের মাধ্যমে বাবাদের সেই ত্যাগের কথাই তুলে ধরার চেষ্টা করেছি।”

‘বাবার ছায়া’ প্রচারের পর বেশ প্রশংসা পাচ্ছেন বলে জানিয়েছেন পরিচালক।

নাটকে আরও অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, জয়রাজ, মুকুল সিরাজসহ কয়েকজন।

হিয়া এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রচার হয়েছে নাটকটি।