৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

বৈশাখে মাহতিম শাকিবের 'আকাশ আমার ঘর'

মঙ্গলবার থেকে গানটি শোনা যাবে জয় শাহরিয়ারের ইউটিউব চ্যানেলে।

বৈশাখে মাহতিম শাকিবের 'আকাশ আমার ঘর'
'আকাশ আমার ঘর' গানের পোস্টার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2026, 06:46 PM

Updated : 26 Aug 2026, 03:25 PM

পহেলা বৈশাখে এসেছে সংগীতশিল্পী মাহতিম শাকিবের নতুন গান 'আকাশ আমার ঘর'। গানের কথা লিখেছেন তানবীর সাজিব ও সুর করেছেন জয় শাহরিয়ার।    

'আকাশ আমার ঘর' গানটি প্রকাশ করেছে আজব রেকর্ডস। মঙ্গলবার গানটি প্রকাশ পেয়েছে জয় শাহরিয়ারের ইউটিউব চ্যানেলে। পাশাপাশি আরও শোনা যাবে স্পটিফাই, আইটিউনস, ডিজার, স্বাধীনসহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে।

গানটির অ্যানিমেশন ভিডিও তৈরি করেছেন মীর হিশাম। নির্মাণ করেছে আজব কারখানা।

গানটি নিয়ে শাকিব বলেন, "অনেকদিন পর জয় ভাইয়ের সুরে গান করলাম। আমার প্রিয় মিউজিশিয়ানদের মাঝে তিনি একজন। কাজটি করে ভালো লেগেছে। আশা করি শ্রোতাদেরও গানটি ভালো লাগবে।"  

জয় শাহরিয়ার বলেন, "মাহতিমের কণ্ঠে একটা অদ্ভুত মায়া আছে। আমি ওর জন্য গান করলে সেই মায়াটাকে ধরার চেষ্টা করি, এ গানও তার ব্যতিক্রম নয়। দর্শকের পছন্দ হবে।"