সোনাক্ষী-জাহিরের বিয়ের ছবি প্রকাশ
সইসাবুদ করে মুম্বাইয়ের বান্দ্রায় পারিবারিকভাবে বিয়ে করেছেন দুই অভিনয় শিল্পী।
Published : 24 Jun 2024, 01:59 PM
বিয়ের পর সোনাক্ষীর ধর্মান্তরিত হওয়ার যে গুঞ্জন রটেছিল, সেটি যে কেবল গুঞ্জনই ছিল, তা প্রমাণ হয়েছে। হিন্দু বা মুসলিম রীতিতে নয়, বিশেষ বিবাহ আইনে বিয়ে করেছেন তারা। বিয়েতে সোনাক্ষীর বাবা অভিনেতা-রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহাসহ দুই পরিবারের অনেকে উপস্থিত ছিলেন।