০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

জাপানি অ্যানিমেশন সিনেমা আসছে দেশের প্রেক্ষাগৃহে

চেইন স ম্যান- দ্য মুভি: রেজ আর্ক’ সিনেমাটি স্টার সিনেপ্লেক্সের সাতটি শাখায় মোট ৩৬ টি শো চলবে।

জাপানি অ্যানিমেশন সিনেমা আসছে দেশের প্রেক্ষাগৃহে
‘চেইন স ম্যান- দ্য মুভি: রেজ আর্ক’ সিনেমার পোস্টার।  ছবি: স্টার সিনেপ্লেক্সের সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2025, 01:03 PM

Updated : 26 Aug 2026, 02:32 PM

জাপানি অ্যানিমেশন সিনেমা ‘চেইন স ম্যান- দ্য মুভি: রেজ আর্ক’ মুক্তি পাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে। 

শুক্রবার থেকে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একই দিনে বাংলাদেশেও দেখা যাবে সিনেমাটি।

স্টার সিনেপ্লেক্স এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গেল মাসে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাওয়া অ্যানিমেশন সিনেমা ‘ডেমন স্লেয়ার’ এর নতুন সিকুয়েল ‘ডেমন স্লেয়ার: ইনফিনিটি ক্যাসেল’ দর্শকদের মধ্যে সাড়া দেখা গেছ। সেই সাফল্যের রেশ ধরেই নতুন জাপানি এই  অ্যানিমেশন সিনেমা মুক্তি পাচ্ছে সিনেপ্লেক্স। 

‘চেইন স ম্যান- দ্য মুভি: রেজ আর্ক’ সিনেমাটি স্টারের সাতটি শাখায় মোট ৩৬ টি শো চলবে।

১৯ সেপ্টেম্বর জাপানে মুক্তি পেয়েছে সিনেমাটি। এটি একটি ডার্ক ফ্যান্টাসি অ্যাকশন সিনেমা। এটি তাতসুকি ফুজিমোটোর মাঙ্গা সিরিজ চেইন স ম্যানের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে সিনেমাপি। পরিচালনা করেছেন তাতসুয়া ইয়োশিহারা।

স্টার সিনেপ্লেক্স জানিয়েছে, বাংলাদেশের অনেক দর্শক সিনেমাটির অগ্রীম টিকেটের জন্য যোগাযোগ করছেন।