মেরিলিন মনরোর ছবি দেখে
মাদকাসক্তি থেকে নিরাময়ের লক্ষে পূনর্বাসন কেন্দ্রে আছেন ব্রিটিশ গায়িকা এমি ওয়াইনহাউজ। সেখানে মেরিলিন মনরোর চলচ্চিত্র দেখে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। খবর বৃটিশ ওয়েবসাইটের।
জানুয়ারি ২৯ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- মাদকাসক্তি থেকে নিরাময়ের লক্ষে পূনর্বাসন কেন্দ্রে আছেন ব্রিটিশ গায়িকা এমি ওয়াইনহাউজ। সেখানে মেরিলিন মনরোর চলচ্চিত্র দেখে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। খবর বৃটিশ ওয়েবসাইটের।
ওয়েবসাইটটি জানায়, এই গায়িকা মনরোর অন্ধ ভক্ত।
এমির বাবা বলেন, "এমি খুব অসুস্থ। মাদক প্রত্যাহারজনিত ভয়াবহ প্রতিক্রিয়ার ভিতর দিয়ে যাচ্ছে সে। তার শরীর ওই বাজে জিনিসগুলি বের করে দিচ্ছে। এই ভয়াবহতার মধ্যেও ওর জন্য সান্তনা হয়ে আছে মেরিলিন মনরোর ছবি। মেরিলিনের 'সাম লাইক ইট হট' ছবিটি ওর খুবই পছন্দ। মেরিলিনের দারুণ ভক্ত সে। এমি মনে করে মেরিলিন অসাধারণ।"
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/২১৩৪ঘ.
