Published : 13 May 2026, 12:52 PM
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার সকালে সচিবালয়ে এ সভা শুরু হয়েছে বলে তার অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন জানিয়েছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী একনেক সভায় সভাপতিত্ব করছেন। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, সমাজ কল্যাণ মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন, ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু, কৃষি মন্ত্রী আমিনুর রশিদ ইয়াছিন, সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, স্বাস্থ্য মন্ত্রী সরদার মো, সাখাওয়াত হোসেন, যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা সভায় উপস্থিত আছেন।