২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

১৮৭৪ কোটি টাকার রাজস্ব ফাঁকির তথ্য মিলেছে, বলছে এনবিআর

এর মধ্যে ৬৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে ১১৭ কোটি ৪৩ লাখ টাকা উদ্ধার করার কথা বলছে সংস্থাটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2025, 05:01 PM

Updated : 26 Aug 2026, 01:22 PM

দেশের ১৮৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে গোয়েন্দা জালে আনার কথা বলছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 

সংস্থাটির আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট গত সাত মাসে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিষয়ে অনুসন্ধান চালায় বলে সোমবার এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক তদন্তে ১ হাজার ৮৭৪ কোটি টাকা ‘রাজস্ব ফাঁকির’ তথ্য মিলেছে। এর মধ্যে ৬৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে ১১৭ কোটি ৪৩ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের পূর্ণাঙ্গ শুরু হয় সাত মাস আগে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোমধ্যে সুনির্দিষ্ট কর ফাঁকির তথ্য পাওয়ায় শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবসমূহ জব্দ করা হয়েছে। আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট করদাতাদের স্বেচ্ছায় সঠিক কর দেওয়ায় উৎসাহ দিচ্ছে।

“যেকোনো কর ফাঁকি ও বেনামি সম্পদ অর্জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নিতে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট বদ্ধ পরিকর।”