২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন

হামলাকারী কিশোর গ্যাংয়ের পলাতক সদস্যকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2022, 10:00 PM

Updated : 31 Oct 2022, 10:00 PM

কিশোর গ্যাংয়ের দলাদলির জেরে চট্টগ্রাম মহানগরীর খাজা রোড স্লুইস গেটের কাছে ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার বিকাল সাড়ে পাঁচটার দিকে নগরীর খাজা রোড ঘাটকূল স্লুইস গেটের কাছে রাকিবুল ইসলাম (২০) নামের ওই যুবক নিহত হন বলে জানান বাকলিয়া থানার ওসি আবদুর রহিম।

রাকিব চান্দগাঁও থানার খাজা রোড পেটারি পাড়া এলাকার মোহাম্মদ শরিফের ছেলে।

প্রাথমিক তথ্যের ভিত্তিতে ওসি বলেন, “কিশোর গ্যাংয়ের দলাদলি নিয়ে রাকিবের সাথে স্থানীয় হৃদয়ের সমস্যা ছিল। এর জের ধরে রাকিবকে ছুরিকাঘাত করে হৃদয়। তাকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।”

ঘটনার পর থেকে পলাতক হৃদয়কে গ্রেপ্তারে অভিযান চলছে।