১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বৃষ্টিতে ডুবেছে রাস্তা, পড়ে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রীর

ওই কলেজছাত্রী ছিলেন মৃগী রোগী। বৃষ্টিতে রাস্তা তলিয়ে গেলেও তিনি কলেজে যাবার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2023, 04:40 PM

Updated : 07 Aug 2023, 04:40 PM

চট্টগ্রামের হাটহাজারীতে কলেজ যাওয়ার পথে পানিতে ডুবে থাকা রাস্তায় পড়ে গিয়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

সোমবার উপজেলার ইসলামীয়া হাট বাদামতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে হাটহাজারি থানার এসআই গোফরান উদ্দিন জানান।

নিহত কলেজ ছাত্রী নিপা পালিত (১৯) ইসলামীয়া হাট বাদামতল এলাকার উত্তম পালিতের মেয়ে। হাটহাজারি সরকারি কলেজের বিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন নিপা।

পরিবারের সদস্যদের বরাতে এসআই গোরফান উদ্দিন বলেন, “নিপা মৃগী রোগী ছিলেন। তাদের বাড়ি এবং বাড়ির আশেপাশের জায়গায় বৃষ্টির পানিতে তলিয়ে গেছে।

“এর মধ্যে সকালে তিনি কলেজে যাবার জন্য বাড়ি থেকে বের হন। কিন্তু কিছুদূর এগিয়ে পথে পানিতে পড়ে যান।”

খবর পেয়ে বাড়ির লোকজন গিয়ে নিপাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ হাসপাতাল থেকে নিপার লাশ উদ্ধার করেছে বলে এসআই গোফরান উদ্দিন জানান।