১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে আগুনে পুড়ল ম্যাট্রেস কারখানা

শনিবার সকালে কালুরঘাট বিসিক এলাকায় ‘কাদের বেডিং’ নামে কারখানাটিতে আগুন ধরে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2023, 12:00 PM

Updated : 09 Dec 2023, 12:54 PM

চট্টগ্রামের কালুরঘাটে একটি ম্যাট্রেস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার সকালে কালুরঘাট বিসিক এলাকায় ‘কাদের বেডিং’ নামে কারখানাটিতে আগুন ধরে।

কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার আব্দুল্লাহ হারুন পাশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৯টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস কাজ শুরু করেছে। আগুন নিয়ন্ত্রণে আসলেও পুরোপুরি নেভানোর কাজ চলছে।

“তুলার আগুন উপর থেকে নির্বাপণ হলেও ভেতরে থেকে যায়। কিছুক্ষণ পরপর সেগুলো দেখা যায়। তাই পুরোপুরি নির্বাপণের কাজ চলছে।”

আগুন নেভাতে কালুরঘাট ফায়ার স্টেশনের পাশাপাশি বিভিন্ন স্টেশন থেকে আসা মোট সাতটি ইউনিট কাজ করছে বলে চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে।