০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে বাস চাপায় প্রাণ গেল ২ পোশাক শ্রমিকের

অরুণ ও আজিজুল যে যার কর্মস্থলে যাচ্ছিলেন, পথে এই দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2026, 02:12 PM

Updated : 11 Sep 2026, 03:53 PM

চট্টগ্রাম নগরীতে একটি নিয়ন্ত্রণহীন বাসের চাপায় দুই পোশাক শ্রমিক মারা গেছেন।  

নগরীর বায়েজিদ থানার বালুছড়া এলাকায় রোববার সকালে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন- অরুণ দাশ ও আজিজুল হাকিম। 

তাদের মধ্যে অরুণ ওই এলাকায় ভিজ্যুয়াল গার্মেন্টসে ও আজিজুল পাশ্ববর্তী আরেকটি একটি কারখানায় কাজ করতেন।

বায়েজিদ বোস্তামী থানার এসআই শাহাদাত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে পায়ে হেটে নিজেদের কর্মস্থলে যাচ্ছিলেন অরুণ ও আজিজুল। এসময় বিপরীত দিকে আসা ৩ নম্বর রুটের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। 

স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গাড়িসহ চালক আটক হয়েছেন বলে এসআই শাহাদাৎ জানিয়েছেন।