১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায় বেড়েছে ৯.৭%

লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও আগের অর্থবছরের চেয়ে ৬ হাজার ৬৭৭ কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে এবার।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2025, 10:09 PM

Updated : 26 Aug 2026, 01:18 PM

সদ্য সমাপ্ত অর্থবছরে ৭৫ হাজার ৪৩২ কোটি টাকার রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। 

লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও আগের অর্থবছরের চেয়ে ৬ হাজার ৬৭৭ কোটি টাকা বেশি রাজস্ব এবার আদায় হয়েছে বলে চট্টগ্রামের কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন। 

চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ ২০২৩-২৪ অর্থবছরে ৬৮ হাজার ৭৫৫ কোটি টাকার রাজস্ব আদায় করেছিল। 

চট্টগ্রাম কাস্টমসের ডেপুটি কমিশনার সাইদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লক্ষ্যমাত্রা অর্জন না হলেও আগের চেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছে।এক অর্থ বছরে রাজস্ব বেড়েছে ৯ দশমিক ৭১ শতাংশ।” 

সদ্য বিদায়ী অর্থবছরে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৮০ হাজার ৪০২ কোটি টাকা।