১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে লরি চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

“লরিটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।”

চট্টগ্রামে লরি চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
দুর্ঘটনায় নিহত মেহেদি হাসান।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2026, 02:59 PM

Updated : 11 Sep 2026, 03:43 PM

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার বন্দর টিলা এলাকায় কনটেইনার লরির চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার তথ্য দিয়েছে পুলিশ।

শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনায় ২৫ বছর বয়সি মো. মেহেদি হাসান নিহত হন। 

তিনি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার বড় বাদুর গ্রামের মো. হালিম শেখের ছেলে। 

মেহেদি হাসান চট্টগ্রাম নগরীর সিঅ্যান্ডবি এলাকায় পরিবার নিয়ে থাকতেন। তিনি মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী বহন করতেন। 

বন্দর টিলা এলাকার বানৌজা ঈসা খাঁ গেইট এলাকায় যে সড়কে দুর্ঘটনাটি ঘটেছে, সেটি বেশ কিছুদিন ধরে খানাখন্দে ভরা। রাতে ওই সড়ক দিয়ে যাওয়ার সময় লরি চাপা পড়েন মোটরসাইকেল আরোহী মেহেদি।

ইপিজেড থানার ওসি মো. আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মোটরসাইকেল আরোহী মো. মেহেদি হাসানকে একটি কনটেইনার লরি চাপা দেয়। এতে তিনি মারা যান। ওনার পরিবারের সদস্যদের কাছ থেকে আমরা এমনই জেনেছি। 

“এ ঘটনায় পরিবার মামলা করার প্রস্তুতি নিচ্ছে। লরিটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।” 

ওসি বলেন, মেহেদি হাসানের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।